ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নাব্য সংকটে সুতাং নদী এখন মরা খাল শিল্পবর্জ্যের দূষণে বিষাক্ত পানি Logo সৌদি আরবে প্রাইভেট কারের চাপায় শায়েস্তাগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম Logo ‘অভাব তো বয়স বোঝে না, পেট তো খাবার চায়’ Logo আজমিরীগঞ্জে ২১ ঘণ্টা পর নদীতে ভাসল নিখোঁজ গৃহবধূর মরদেহ Logo শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের দুর্ভোগ Logo ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— পুলিশ কর্মকর্তাদেরকে হবিগঞ্জের মাধবপুরে ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু

বাংলাদেশ ক্রিকেট দলকে তারেক রহমানের অভিনন্দন

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

টি-টোয়েন্টি সংস্করণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২০ ডিসেম্বর) এক অভিনন্দন বার্তায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, ক্রিকেটের দামাল ছেলেরা তাদের সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করে বাংলাদেশকে উচ্চ আসনে অধিষ্ঠিত করবেন। তিনি আরও বলেন, এখন যেমন ছেলেরা সত্যিই ভালো খেলছেন, আবার যখন খেলবেন তখনও তারা ভালো খেলবেন- এই প্রত্যাশা করি।

শেষ টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিল বাংলাদেশ। ক্যারিবিয়ানদের বিপক্ষে এই সংস্করণে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এটি।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও টি-টোয়েন্টি দলের ক্রিকেটার ও কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে তাদের সাফল্য কামনা করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
১৬২ বার পড়া হয়েছে