ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপির ভূমিধ্বস বিজয়ে জিকে গউছের অভিনন্দন ও কৃতজ্ঞতা Logo হবিগঞ্জে জামানত হারাচ্ছেন ১৬ প্রার্থী Logo হবিগঞ্জের ৪ টি আসনেই বিএনপি প্রার্থীর জয় Logo ‘নির্বাচন এলে প্রার্থীরা দিদি-মাসি বলে ভোট চায়, ভোটের পর পাওয়া যায় না’ Logo ‘হ্যাঁ’ ভোট রাজনীতির চিত্র পাল্টাবে: জামায়াতের আমির Logo ‘ভোটে আমাদের নয়, আমাদের ভোটে নির্বাচিতদের জীবনে পরিবর্তন আসে Logo ভোটের সমীকরণ: হবিগঞ্জ-১ বিএনপির দলীয় প্রার্থী রেজার ‘গলার কাঁটা’ বিদ্রোহী সুজাত Logo হবিগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে বিজিবির কঠোর নিরাপত্তা Logo ৮৪ বছর ধরে পড়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ Logo শায়েস্তাগঞ্জ থেকে ৯২টি সিসার পিলেটসহ ৩টি এয়ারগান উদ্ধার

ইসরাইলি বিমান হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়াতে রোববার ইসরাইলি বিমান হামলায় আরও ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান সকাল সকাল বেইত লাহিয়ার কয়েকটি আবাসিক ভবন এবং বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দখলদার বাহিনী জানতো যে এই ভবনগুলোতে কয়েক ডজন বাস্তুচ্যুত বেসামরিক মানুষ, মূলত নারী ও শিশুরা। যারা তাদের নিজ নিজ এলাকা থেকে পালিয়ে এসে এখানে আশ্রয় নিয়েছে।

গাজার মেডিকেল সূত্র জানায়, রোববার বেইত লাহিয়ার প্রজেক্ট এলাকায় একটি পাঁচতলা ভবন লক্ষ্য করে ইসরাইলি যুদ্ধবিমান হামলা চালায়। এতে প্রায় ৫০ জন নিহত এবং আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া ভবনটিতে ৭০ জনের বেশি বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল।

এদিকে ওই এলাকার আরেকটি বাড়িতে ইসরাইলি হামলায় অন্তত ১৫ জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। অন্য একটি বাড়িতে হামলায় আরও দুজন নিহত হয়েছে বলে জানিয়েছে একটি মেডিকেল সূত্র।

গত ৫ অক্টোবর থেকে ইসরাইল উত্তর গাজায় বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে। ইসরাইল বলছে, এই অভিযান হামাসকে পুনর্গঠনের সুযোগ থেকে বিরত রাখার জন্য চালানো হচ্ছে।

তবে ফিলিস্তিনিরা অভিযোগ করছে যে, ইসরাইল এই এলাকাটি দখল করতে এবং এর বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে দিতে চাচ্ছে। মূলত জাতিগত নির্মূলই তাদের প্রধান লক্ষ্য।

গত বছরের ৭ অক্টোবরের পর থেকে গাজায় শুরু হওয়া এই যুদ্ধ ইতোমধ্যেই ৪৩,৮৪৬ জনের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়া ১,০৩,৭৪০ জনের বেশি মানুষ আহত হয়েছে।

ইসরাইলের এই হত্যাযজ্ঞের জন্য আন্তর্জাতিক আদালতে গণহত্যার মামলা দায়ের চলমান। সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
১৩১ বার পড়া হয়েছে