ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এক মুঠো ধানও ঘরে তুলতে পারব না ২ হাজার ৭১০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে Logo শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন প্রভাষক কামরুল হাসান রিপন Logo হবিগঞ্জে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা Logo আজমিরীগঞ্জে শ্রমিক ও মেশিনের অভাবে মাঠেই নষ্ট হওয়ার শঙ্কায় বোরো ধান Logo স্বাধীনতার ৫৫ বছর পরও অবহেলিত মাধবপুরের শামসুন্নাহার Logo হবিগঞ্জ ৯ ঘণ্টা বিদ্যুৎহীন, ভোগান্তি চরমে Logo হবিগঞ্জে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, তিনজনকে অব্যাহতি Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে ডিসপেন্সারিতে চিকিৎসক নিয়োগের দাবিতে মানববন্ধন Logo নিখোঁজের ৪ দিন পর চুনারুঘাটে গাছে ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার Logo সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন হবিগঞ্জের শাম্মী আক্তার

কোটা বাতিলের দাবিতে দেশজুড়ে ‘বাংলা ব্লক’ কর্মসূচি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট

সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা প্রথা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। আগামীকাল রোববার (৭ জুলাই) দেশের সব রাস্তা অবরোধের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। তারা এটার নাম দিয়েছেন ‘বাংলা ব্লক’। এছাড়া আগে ঘোষিত ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

শনিবার (৬ জুলাই) বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থানকালে এই কর্মসূচির ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী নাহিদ ইসলাম।

আন্দোলনের অন্যতম এই উদ্যোক্তা বলেন, আগামীকাল রোববার বিকেল ৩টা থেকে সারাদেশে ‘বাংলা ব্লক’ সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা করা হলো। সেই সঙ্গে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে।

নতুন এই কর্মসূচির ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, শুধু শাহবাগ মোড় নয়, ঢাকা শহরের সায়েন্সল্যাব, চানখারপুল, নীলক্ষেত, মতিঝিল প্রতিটি পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন। ঢাকার বাইরের শিক্ষার্থীরা তারা জেলায়-জেলায়, বিশ্ববিদ্যালয়গুলো মহাসড়কগুলো অবরোধ করবেন।

‘বাংলা ব্লক’ কর্মসূচিতে সব বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য অনুরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ।

ঢাবির গ্রান্থাগারগুলো খুলে দেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, ঢাবি কর্তৃপক্ষকে আমরা ভালোভাবে বলছি, আপনারা শিক্ষার্থীদের পড়াশোনার জন্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও সাইন্স লাইব্রেরি খুলে দিন। নইলে আমরা নিজেরাই সেগুলো খুলে নেব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
১৬৫ বার পড়া হয়েছে