ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট Logo বাহুবলে খরস্রোতা করাঙ্গী নদী এখন মরা খাল, দিশাহারা কৃষক Logo কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ এমপি গউছের Logo হবিগঞ্জে বিএনপি সভাপতিকে আটকের পর মহাসড়ক অবরোধ Logo ওসিকে গালিগালাজ করা হবিগঞ্জে উপজেলা বিএনপির সেই সভাপতি আটক

চুনারুঘাটে নারীসহ ৩ মরদেহ উদ্ধার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে পৃথকস্থানে তিন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের গাজিগঞ্জ এলাকায় নিজ পোল্ট্রি খামারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন রায় (৩৮) নামে এক পোল্ট্রি ব্যবসায়ী মারা গেছেন। সুমন রায় গাজিগঞ্জ এলাকার দেবব্রত রায়ের পুত্র।
একই দিন বিকালে উপজেলার মিরাশি ইউনিয়নের পরাঝার খোয়াই নদী থেকে প্রায় ৩০ বছর বয়সী এক অজ্ঞাত নারী মরদেহ উদ্ধার করা হয়েছে। সন্ধ্যায় সুরতহাল শেষে মরদেহটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, বিকালে রাণীগাঁও ইউনিয়নে গ্রিনল্যান্ড পার্কে ষাটোর্ধ আব্দুল মতিন কাঁঠাল গাছের ডালের সাথে পরনের লুঙ্গি পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর রাতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত আব্দুল মতিন দক্ষিণ রাণীগাঁও এলাকার মৃত আব্দুল নুরের পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: কবির হোসেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
১৯৪ বার পড়া হয়েছে