ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নাব্য সংকটে সুতাং নদী এখন মরা খাল শিল্পবর্জ্যের দূষণে বিষাক্ত পানি Logo সৌদি আরবে প্রাইভেট কারের চাপায় শায়েস্তাগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম Logo ‘অভাব তো বয়স বোঝে না, পেট তো খাবার চায়’ Logo আজমিরীগঞ্জে ২১ ঘণ্টা পর নদীতে ভাসল নিখোঁজ গৃহবধূর মরদেহ Logo শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের দুর্ভোগ Logo ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— পুলিশ কর্মকর্তাদেরকে হবিগঞ্জের মাধবপুরে ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু

চুনারুঘাটে মদ খেয়ে মাকে মারধর, ছেলের ৬ মাসের জেল

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় মাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করার দায়ে প্রীতম সরকার (৩২) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার রাজারবাজার দামোদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত প্রীতম সরকার ওই এলাকার রুকমিনী সরকারের ছেলে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, প্রীতম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে তিনি দেশি মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে নিজের মাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। এতে তার মা গুরুতর আহত হন। মায়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশ ও উপজেলা প্রশাসনকে খবর দেন।

সংবাদ পেয়ে চুনারুঘাট উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নেশাগ্রস্ত অবস্থায় প্রীতমকে আটক করে।

পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার জানান, মাদক নিয়ন্ত্রণ ও সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় চুনারুঘাট উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
৩৩ বার পড়া হয়েছে