ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন Logo হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন Logo বৈশাখী মেলা ঘিরে মাটির জিনিসপত্র তৈরীতে ব্যস্ত শায়েস্তাগঞ্জের মৃৎশিল্পীরা Logo খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক Logo হবিগঞ্জে টানা বর্ষণে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি Logo বানিয়াচংয়ে ২২০০ বিঘা জমির ধান পানির নিচে Logo হবিগঞ্জে খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে পরে নারীর মৃত্যু Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রধান সড়কের বেহালদশা Logo হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু Logo তেলিয়াপাড়া দিবসে হবিগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ অনুষ্ঠিত‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন’

জয়পুরহাটে গৃহবধু হত্যা: স্বামী, শাশুড়ি ও ননদের যাবজ্জীবন

নিজস্ব সংবাদ :

জয়পুরহাটে গৃহবধু লাবনী আক্তার লাকী হত্যা মামলায় স্বামী, শাশুড়ী ও ননদের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের কারাদন্ড দেওয়া হয়। সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলো, আক্কেলপুর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে আবুল কালাম আজাদ, মতিনের স্ত্রী হাছনা হেনা ও নওগাঁর নগর কুসুম্বী এলাকার নজরুল ইসলামের স্ত্রী লাজলী বেগম। এদের মধ্যে আবুল কালাম আজাদ পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, বিয়ের পর থেকে পারিবারিক কলহের জেড়ে স্বামী, শাশুড়ী ও ননদ এরা লাবনীকে বিভিন্ন সময় শারীরিক ও মানষিক নির্যাতন করতো। ২০১৬ সালের ২৪ জুন এরই জেড়ে আসামীরা লাবনীকে নির্যাতন করে শ্বাসরোধে হত্যা করে এবং সেটি আত্মহত্যা বলে প্রচার করে।

পরে সকালে তার লাশ উদ্ধার করা হলে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় নিহতের ছোট ভাই ওয়াহেদ আলী বাদী হয়ে একই তারিখে আক্কেলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আদালত আজ এ রায় দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩২:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
১৬৮ বার পড়া হয়েছে