ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নাব্য সংকটে সুতাং নদী এখন মরা খাল শিল্পবর্জ্যের দূষণে বিষাক্ত পানি Logo সৌদি আরবে প্রাইভেট কারের চাপায় শায়েস্তাগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম Logo ‘অভাব তো বয়স বোঝে না, পেট তো খাবার চায়’ Logo আজমিরীগঞ্জে ২১ ঘণ্টা পর নদীতে ভাসল নিখোঁজ গৃহবধূর মরদেহ Logo শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের দুর্ভোগ Logo ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— পুলিশ কর্মকর্তাদেরকে হবিগঞ্জের মাধবপুরে ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু

নবীগঞ্জে ছাত্র-জনতাকে নিয়ে থানা পুলিশের বাজার মনিটরিং

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি:

টানা কয়েক দিনের কর্মবিরতির পর ডিউটিতে ফিরেছে নবীগঞ্জ থানায় কর্মরত পুলিশ বাহিনীর সদস্যরা। এতে স্বস্তি ফিরেছে জনমনে। শুক্রবার বিকালে পুলিশকে ফুল দিয়ে বরন করে নেয় নবীগঞ্জের ছাত্র জনতা। পরে ছাত্র-জনতাকে নিয়ে নবীগঞ্জ বাজার মনিটরিং করে নবীগঞ্জ থানা পুলিশ।

এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী, নবীগঞ্জ উপজেলা বাস-মিনিবাস সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নবীগঞ্জের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব
আন্দোলনে দেশের বিভিন্নস্থানে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ভাংচুর, ক্ষয়ক্ষতি হলেও নবীগঞ্জে কোন ধরনের বিশৃংখলা না হওয়ায় নবীগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্যে থানার ওসি মোঃ মাসুক আলী বলেন, আপনাদের জন্য থানা সবসময় উন্মুক্ত। যেকোনো প্রকার সেবা নেয়ার জন্য সবাইকে নবীগঞ্জ থানায় যাওয়ার এবং সুন্দর নবীগঞ্জ গড়ার প্রত্যয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
২০৭ বার পড়া হয়েছে