ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন Logo বৈশাখী মেলা ঘিরে মাটির জিনিসপত্র তৈরীতে ব্যস্ত শায়েস্তাগঞ্জের মৃৎশিল্পীরা Logo খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক Logo হবিগঞ্জে টানা বর্ষণে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি Logo বানিয়াচংয়ে ২২০০ বিঘা জমির ধান পানির নিচে Logo হবিগঞ্জে খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে পরে নারীর মৃত্যু Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রধান সড়কের বেহালদশা Logo হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু Logo তেলিয়াপাড়া দিবসে হবিগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ অনুষ্ঠিত‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন’ Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে বাড়ছে মোবাইল চুরির ঘটনা

নবীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

নবীগঞ্জে হবিগঞ্জ আঞ্চলিক রোডে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় এক যুবক নিহত ও এক কিশোর গুরুতর আহত হয়েছে।

নিহত যুবক নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে রাজন মিয়া (২০) ও আহত কিশোর একই গ্রামের সায়েব আলীর পুত্র আজিজুর রহমান (১৭)।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে নবীগঞ্জ-হবিগঞ্জ রোডের আক্রমপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, উল্লিখিত সময়ে মোটরসাইকেলযোগে নবীগঞ্জ শহর থেকে নিজ বাড়িতে যাচ্ছিলো তারা। শহরতলীর আক্রমপুর নামক স্থানে পৌছামাত্র দ্রুতগতির মোটরসাইকলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে।

এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুজনেই গুরুতর আহত হয়।

তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সেখানে নিয়ে যাওয়া হলে রাত সাড়ে ৩টার দিকে রাজন মিয়া (২০) কে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আজিজুর রহমান (১৭) সিলেটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

রাজনের আকশ্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত( ওসি) মাসুক আলী নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজন মিয়া (২০) সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন অপর কিশোর আজিজুর রহমান (১৭) সিলেটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৫৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
১৪১ বার পড়া হয়েছে