ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এক মুঠো ধানও ঘরে তুলতে পারব না ২ হাজার ৭১০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে Logo শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন প্রভাষক কামরুল হাসান রিপন Logo হবিগঞ্জে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা Logo আজমিরীগঞ্জে শ্রমিক ও মেশিনের অভাবে মাঠেই নষ্ট হওয়ার শঙ্কায় বোরো ধান Logo স্বাধীনতার ৫৫ বছর পরও অবহেলিত মাধবপুরের শামসুন্নাহার Logo হবিগঞ্জ ৯ ঘণ্টা বিদ্যুৎহীন, ভোগান্তি চরমে Logo হবিগঞ্জে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, তিনজনকে অব্যাহতি Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে ডিসপেন্সারিতে চিকিৎসক নিয়োগের দাবিতে মানববন্ধন Logo নিখোঁজের ৪ দিন পর চুনারুঘাটে গাছে ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার Logo সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন হবিগঞ্জের শাম্মী আক্তার

বিশ্বকাপ জিতে ১২৫ কোটি টাকার মধ্যে কে কত টাকা পাচ্ছেন

স্পোর্টস ডেস্ক

ভারতের বিশ্বকাপ স্কোয়াডে না থাকায় অনেকেই রিঙ্কু সিংকে দুর্ভাগা হিসেবে আখ্যা দিয়েছিলেন। তবে তাকে ভাগ্যবান বলাই যায়। বিশ্বকাপ দলে না থেকেও ১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৪০ লাখ টাকা) পাচ্ছেন মারকুটে এ ব্যাটার। বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে বিসিসিআই উপহার হিসেবে যে ১২৫ কোটি টাকা দিচ্ছে; সেটা থেকে কে কত টাকা পাচ্ছেন, তা চূড়ান্ত হয়ে গেছে।

বিসিসিআইয়ের এই উপহারের টাকা দলের সঙ্গে থাকা অর্থাৎ দলের রিজার্ভ ক্রিকেটাররাও পাচ্ছেন। এ তালিকায় রিঙ্কু সিং ছাড়াও খলিল আহমেদ, শুভমান গিল ও আভেশ খান আছেন। তাদের প্রত্যেককেই ১ কোটি রুপি করে দিচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। এমনকি জাতীয় দল নির্বাচনে যে পাঁচজন যুক্ত আছেন, তারাও ১ কোটি রুপি করে পাচ্ছেন।

বিশ্বকাপ স্কোয়াডে থাকা অর্থাৎ বিশ্বকাপজয়ী ১৫ ক্রিকেটার ৫ কোটি রুপি করে পাচ্ছেন। সেই তালিকায় রোহিত শর্মাদের সঙ্গে স্যাঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল ও যুজবেন্দ্র চাহালও আছেন।

প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও ৫ কোটি রুপি পাচ্ছেন। অন্যদিকে কোচিং প্যানেলে থাকা ব্যাটিং কোচ ভিকরাম রাঠোর, ফিল্ডিং কোচ টি দিলিপ ও বোলিং কোচ পরশ মামরে প্রত্যেকে আড়াই কোটি রুপি করে পাচ্ছেন।

এ ছাড়া দলের ৩ ফিজিও, ৩ থ্রোডাউন বিশেষজ্ঞ, ২ ম্যাসেজম্যান এবং স্টেন্থ ও কন্ডিশন কোচ ২ কোটি রুপি করে পাচ্ছেন। ইতোমধ্যে ক্রিকেটারদের মাঝে এই টাকা তুলে দিয়েছেন বিসিসিআই সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫৮:৩১ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
১৬৯ বার পড়া হয়েছে