ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপির ভূমিধ্বস বিজয়ে জিকে গউছের অভিনন্দন ও কৃতজ্ঞতা Logo হবিগঞ্জে জামানত হারাচ্ছেন ১৬ প্রার্থী Logo হবিগঞ্জের ৪ টি আসনেই বিএনপি প্রার্থীর জয় Logo ‘নির্বাচন এলে প্রার্থীরা দিদি-মাসি বলে ভোট চায়, ভোটের পর পাওয়া যায় না’ Logo ‘হ্যাঁ’ ভোট রাজনীতির চিত্র পাল্টাবে: জামায়াতের আমির Logo ‘ভোটে আমাদের নয়, আমাদের ভোটে নির্বাচিতদের জীবনে পরিবর্তন আসে Logo ভোটের সমীকরণ: হবিগঞ্জ-১ বিএনপির দলীয় প্রার্থী রেজার ‘গলার কাঁটা’ বিদ্রোহী সুজাত Logo হবিগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে বিজিবির কঠোর নিরাপত্তা Logo ৮৪ বছর ধরে পড়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ Logo শায়েস্তাগঞ্জ থেকে ৯২টি সিসার পিলেটসহ ৩টি এয়ারগান উদ্ধার

হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, ২ ভাইয়ের যাবজ্জীবনসহ সাজা

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দুই সহোদরের একজনকে যাবজ্জীবন ও অন্যজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (২) বিচারক মো. ইয়াছির আরাফাত এ রায় দেন।

যাবজ্জীবন ও এক বছরের কারাদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন- বানিয়াচং উপজেলায় চন্ডিপুর গ্রামের গুরুচরণ বিশ্বাসের ছেলে পরিম পরিমল বিশ্বাস এবং রথীন্দ্র বিশ্বাস।

রায়ে পরিমলকে যাবজ্জীবন কারাদন্ড, একলাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রতীন্দ্রকে এক বছরের সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার বিকেল ৩টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পেশকার তপন সিংহ এ তথ্য নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় সাজার আদেশপ্রাপ্ত দুই সহোদর আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

খুন হওয়া ব্যক্তির নাম রঞ্জু বিশ্বাস। তিনি চন্ডীপুর গ্রামের মৃত লাল মোহন বিশ্বাসের ছেলে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হাবিবুর রহমান খান জানান, রঞ্জুর সঙ্গে পরিমল ও তার ভাই রথীন্দ্রের পূর্ব বিরোধ ছিল। এর জেরে ২০১০ সালের ২২ মার্চ দুই সহোদর তাকে কুপিয়ে হত্যা করেন।

এ ঘটনায় নিহত রঞ্জুর বিশ্বাসের ভাই রতিশ বিশ্বাস বানিয়াচং থানায় হত্যা মামলা করেন। পরে একই বছরের ৮ জুন পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
১২৫ বার পড়া হয়েছে