ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা Logo আজমিরীগঞ্জে শ্রমিক ও মেশিনের অভাবে মাঠেই নষ্ট হওয়ার শঙ্কায় বোরো ধান Logo স্বাধীনতার ৫৫ বছর পরও অবহেলিত মাধবপুরের শামসুন্নাহার Logo হবিগঞ্জ ৯ ঘণ্টা বিদ্যুৎহীন, ভোগান্তি চরমে Logo হবিগঞ্জে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, তিনজনকে অব্যাহতি Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে ডিসপেন্সারিতে চিকিৎসক নিয়োগের দাবিতে মানববন্ধন Logo নিখোঁজের ৪ দিন পর চুনারুঘাটে গাছে ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার Logo সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন হবিগঞ্জের শাম্মী আক্তার Logo নবীগঞ্জে জমিজমা নিয়ে সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত ও আহত ২০ Logo হবিগঞ্জে বেপরোয়া ট্রান্সফরমার চোরচক্র, সংকটে চা শিল্প

৩ সন্তান হারানোর দুদিন পর মারা গেলেন নবীগঞ্জের বাবুল

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি:

গ্যাসের লিকেজ থেকে আগুনের ঘটনায় তিন সন্তানের মৃত্যুর পর এবার মারা গেলেন বাবুল মিয়াও। নিহত বাবুল মিয়া নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের সূজাপুর গ্রামের বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে গত মঙ্গলবার ২৯ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় তার তিন সন্তান সোহেল (২০), তাসলিমা (৯) ও ইসমাইল (১১) মৃত্যুবরণ করেন। সুজাপুর গ্রামে তাদের জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে। এদিকে আজ শুক্রবার সকাল ৯টায় সূজাপুর ঈদগাহ ময়দানে তার জানাযা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার গোলকান্দাইল ইউনিয়নের দোহরগাঁও এলাকায় একটি বাড়িতে আগুন লেগে বাবুল মিয়ার পরিবারের ছয়জন দগ্ধ হন। এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪ জন মৃত্যুবরণ করেছেন এবং ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটে দুজনের চিকিৎসা চলছে। চিকিৎসাধীণ দুজন হলেন- বাবুল মিয়ার স্ত্রী শেলি (৩৫) ও সোহেল মিয়ার স্ত্রী মুন্নি (১৮)।
জানা গেছে, ‘রাতে নিজ রুমে মশার কয়েল ধরানোর সময় লিকেজ থেকে রুমের মধ্যে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। এতে তারা সবাই দগ্ধ হন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
১৪৫ বার পড়া হয়েছে