ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

অপসারণ না করার দাবিতে হবিগঞ্জে ইউপি চেয়ারম্যান-সদস্যদের মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি

অপসারণ না করার দাবিতে হবিগঞ্জে মানববন্ধন করেছেন জেলার ৭৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা। আজ রোববার (২০ অক্বেটোবর) বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এসোসিয়েশন হবিগঞ্জ জেলার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে চেয়ারম্যান পরিষদের সমন্বয়ক ও ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল এর নেতৃত্বে জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমানের কাছে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। কোনো দলের প্রতীক নিয়ে নির্বাচিত হইনি। আমরা প্রায় ৬৫ শতাংশ চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছি। তাই স্থানীয় সরকার ব্যবস্থাকে ভেঙে দিলে সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়বে।’

বক্তারা আরও বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা ভেঙে দিলে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম, ওয়ারিশ সনদ, জাতীয়তার সনদ, ট্রেড লাইসেন্স ও বিভিন্ন প্রত্যয়নপত্র প্রদান, গ্রাম আদালত পরিচালনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন, রাস্তাঘাট নির্মান ও সংস্কার, বিভিন্ন সরকারি অনুদান সুষ্ঠভাবে বন্টন, বাল্যবিবাহ বন্ধ ও মাদক নিয়ন্ত্রন, হাট-বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রনে চরম অব্যবস্থাপনা দেখা দিতে পারে। তাই আমাদের অপসারণ না করার জোর দাবি জানাচ্ছি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
১৪৫ বার পড়া হয়েছে