ঢাকা ১২:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নাব্য সংকটে সুতাং নদী এখন মরা খাল শিল্পবর্জ্যের দূষণে বিষাক্ত পানি Logo সৌদি আরবে প্রাইভেট কারের চাপায় শায়েস্তাগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম Logo ‘অভাব তো বয়স বোঝে না, পেট তো খাবার চায়’ Logo আজমিরীগঞ্জে ২১ ঘণ্টা পর নদীতে ভাসল নিখোঁজ গৃহবধূর মরদেহ Logo শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের দুর্ভোগ Logo ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— পুলিশ কর্মকর্তাদেরকে হবিগঞ্জের মাধবপুরে ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু

ঘরের নানা কাজে টুথপেস্ট

লাইফস্টাইল ডেস্ক

চলুন জেনে নেওয়া যাক টুথপেস্টের বিভিন্ন ব্যবহার সম্পর্কে

১. জুতো পরিষ্কার করতে কিন্তু বেশ উপকারী টুথপেস্ট। স্নিকার্স বা চামড়ার জুতোয় লাগিয়ে নিন। তারপর শুকনো নরম কাপড় দিয়ে ঘষে মুছে নিলেই নতুনের মতো চকচক করবে আপনার কাদা লাগা জুতোও।

২. বাড়িতে শিশু থাকলে দেয়ালে আঁকিবুঁকি থাকবেই। আঁকিবুকি তুলতে নরম কাপড় বা ব্রাশে টুথপেস্ট লাগিয়ে দেওয়ালে মাখিয়ে নিন। তার পর শুকনো কাপড় দিয়ে ঘষে তুলে ফেলুন। তবে জেল টুথপেস্ট ব্যবহার করবেন না কিন্তু।

৩. বাথরুমের আয়নায় বাষ্প জমে যায়। এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন টুথপেস্ট ব্যবহার করে। নন-জেল টুথপেস্ট আয়নায় লাগিয়ে পাতলা কাপড় দিয়ে পরিষ্কার করে ফেলুন। আয়না ঝাপসা হবে না।

৪. চা বা কফি মগের হলুদ দাগ তুলতে প্রথমে কিছুক্ষণ টুথপেস্ট লাগিয়ে রেখে দিন। এবার সেটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। নিমেষে ঝকঝকে হয় উঠবে কাপ।।

৫. রান্না করার পরে কিছুতেই হাত থেকে পেঁয়াজ-রসুনের গন্ধ দূর করতে কয়েক ফোঁটা টুথপেস্ট লাগিয়ে ভালো করে ঘষে নিন। তার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। মুহূর্তে দুর্গন্ধ দূর হয়ে যাবে।

৬.হঠাৎ কাপড়ে কলমের দাগ লেগে গেছে? দুশ্চিন্তার কিছু নেই। টুথপেস্টের সাহায্যে তুলে ফেলুন চট করে। দাগের উপরে সাদা টুথপেস্ট লাগিয়ে জোরে জোরে ঘষুন। বার কয়েক করলে উঠে যাবে কালির দাগ। দাগ উঠে গেলে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন কাপড়। লিপস্টিকের দাগও দূর করতে পারবেন একইভাবে।

৭. স্পঞ্জে টুথপেস্ট নিয়ে সিঙ্ক ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ঝকঝকে হওয়ার পাশাপাশি দুর্গন্ধও দূর হবে।

৮. কাঠের আসবাবে পানির সাদাটে দাগ পড়েছে? দাগ ওঠাতে সাহায্য নিন টুথপেস্টের।

৯. কার্পেটে চা অথবা কফির দাগ পড়লে খানিকটা টুথপেস্ট ঘষে পরিষ্কার করে নিন।

১০. ইস্ত্রির সামনের অংশে দাগ লেগে থাকলে কাপড়ও নোংরা হয়ে যায়। একটি নরম কাপড়ে টুথপেস্ট লাগিয়ে পরিষ্কার করে আরেকটি কাপড়ের সাহায্যে মুছে ফেলুন ইস্ত্রি।

১১. পুরনো নরম ব্রাশে সামান্য টুথপেস্ট লাগান। তার পর তা দিয়ে ধীরে ধীরে ঘষুন রুপোর গয়না। এর পর পাতলা কাপড় দিয়ে আলতো করে মুছে পরিষ্কার করে নিন। কালচে দাগ উঠে একেবারে চকচকে হয়ে যাবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
১৮৯ বার পড়া হয়েছে