ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন Logo খোয়াই নদীর বাঁধ ভেঙে নিঃস্ব হওয়ার শঙ্কায় হাজারো কৃষক Logo এক মুঠো ধানও ঘরে তুলতে পারব না ২ হাজার ৭১০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে Logo শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন প্রভাষক কামরুল হাসান রিপন Logo হবিগঞ্জে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা Logo আজমিরীগঞ্জে শ্রমিক ও মেশিনের অভাবে মাঠেই নষ্ট হওয়ার শঙ্কায় বোরো ধান Logo স্বাধীনতার ৫৫ বছর পরও অবহেলিত মাধবপুরের শামসুন্নাহার Logo হবিগঞ্জ ৯ ঘণ্টা বিদ্যুৎহীন, ভোগান্তি চরমে Logo হবিগঞ্জে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, তিনজনকে অব্যাহতি

দুর্নীতিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হাসিনা এখন ভারতে পিএইচডি করছেন : রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা দুর্নীতির জন্য ফার্স্ট ক্লাস ফার্স্ট। এখন তাকে পিএইচডি করার জন্য ভারত নিয়ে গেছে।

আজ রাজধানী বাড্ডায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও সচেতনতা লিফলেট বিতরণ পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, মনুষ্যত্বের পক্ষে কাজ করাটা প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্তব্য। স্বাধীনতার পর থেকে যদি বাকশাল না হতো, জাসদের নেতাকর্মীদেরকে যদি খুন করা না হতো, সিরাজ শিকদারকে যদি হত্যা করা না হতো, সকল দল নিষিদ্ধ করে যদি একটি দল করা না হতো, একটানা ১৬ বছর যদি শেখ পরিবারের একক রাজনীতি না থাকতো, তবে বাংলাদেশের রাজনীতি গণতন্ত্রের উপর ভিত্তি করেই হতো। সকল রাজনৈতিক দল গণতন্ত্র চর্চা করতো। আর গণতন্ত্র চর্চা হলেই রাজনীতি হতো মানব সভ্যতার কল্যাণের।

তিনি আরো বলেন, ‘ঢাকা মহানগরে ডেঙ্গুতে প্রতিদিন চার থেকে পাঁচজন করে লোক মারা যাচ্ছে। এটি যদি যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশে হতো, তবে জরুরি অবস্থা জারি করা হতো।’

রিজভী বলেন, শেখ হাসিনা দুর্নীতির জন্য ফার্স্ট ক্লাস ফার্স্ট, এখন তাকে পিএইচডি করার জন্য ভারত নিয়ে গেছে।

শেখ হাসিনাকে লক্ষ্য করে তিনি বলেন, ভারত মনে করছে, আপনি বাংলাদেশে দুর্নীতি করে যে উন্নয়ন করেছেন, সেই উন্নয়ন এখন ভারতে করবেন। ভারতকে পথ দেখাবেন।’

আওয়ামী লীগের লোকজনের কাছে অবৈধ অস্ত্র ও টাকা আছে, যা এখনো উদ্ধার করা হয়নি এমন মন্তব্য করে তিনি বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আমরা গণতন্ত্রের পথে হাঁটার যে সুযোগ পেয়েছি, সেদিকে বাধা দেয়ার জন্য ওরা (আওয়ামী লীগ) নানা ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করে যাচ্ছে। এদেরকে পার্শ্ববর্তীরা ভালোভাবে আপ্যায়ন করে যাচ্ছে।

এ বিষয়ে দেশবাসী ও নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বিএনপির এই মুখপাত্র।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
১২৩ বার পড়া হয়েছে