ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে চালক নিহত Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে

দেশের বাজারে আসছে পাটের চা

ডেস্ক রিপোর্ট

শিগগিরই বাংলাদেশের বাজারে পাটের চা পাওয়া যাবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

বুধবার (৩ জুলাই) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

পাটমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ছিল, পাটের পাতা দিয়ে ‘চা’ কেন উৎপাদন হবে না। তিনি ‘পাটের চা’ উৎপাদন করতে বলেছেন। আমি আপনাদের শুভ সংবাদ দিতে চাই, আমরা এরইমধ্যে ‘রোজেলা টি’ ও ‘পাট পাতার চা’ নামের দুটি চা বাজারে আনার প্রক্রিয়ায় আছি।

পাটের চা শিগগিরই বাজারজাত করা হবে জানিয়ে মন্ত্রী আরও বলেন, মানুষের অন্যতম শত্রু পলিথিন বন্ধ করতে বিকল্প ব্যাগ হিসেবে পাটের ‘সোনালি ব্যাগ’ আবিষ্কার করা হয়েছে। এই ব্যাগ দ্রুততম সময়ের মধ্যে বাজারে এনে বাণিজ্যিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

তথ্য বলছে, বাংলাদেশে ২০১৬ সালে পাট পাতা থেকে চা উৎপাদনে সাফল্য লাভের প্রথম দাবি করে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট৷ এরপর ঢাকায় গুয়ার্ছি অ্যাকুয়া অ্যাগ্রো টেক নামক একটি প্রতিষ্ঠান পাটের পাতা দিয়ে তৈরি চা ‘অর্গানিক’ ট্যাগ লাগিয়ে জার্মানিতে রফতানি শুরু করে। তবে এখন বাণিজ্যিকভাবে বাংলাদেশের বাজারে পাটের চা পাতা দেখা যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৯:০১ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
১৯৪ বার পড়া হয়েছে