ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

প্রতিশোধ পরায়ণ না হয়ে আওয়ামীলীগ নেতাদের সাথে সুন্দর ব্যবহার করছি-জি কে গউছ

শাহ্ মোস্তফা কামাল, শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক কমিটির সম্পাদক (সিলেট বিভাগ) ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আওয়ামীলীগ আমাদের উপর অনেক অন্যায় করেছে, নির্যাতন করেছে, অপমান অপদস্থ করেছে।

১৫১৭ দিন আমাকে মিথ্যা মামলা দিয়ে দেশের বিভিন্ন কারাগারে বন্দি করে রেখেছে। ইলিয়াছ নামে যুবলীগের এক কুখ্যাত সন্ত্রাসীকে দিয়ে কারাগারে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে। তারপরও প্রতিশোধ পরায়ন না হয়ে আওয়ামীলীগ নেতাদের সাথে সুন্দর ব্যবহার করছি।

তুমি অধম হলে আমি উত্তম হব না কেন। আমাদেরকে ভাল ব্যবহার দিয়ে সুন্দর কর্ম দিয়ে মানুষের মন জয় করতে হবে। তিনি গতকাল শনিবার দুপুরে শায়েস্তাগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্থ ৯০টি পরিবারের মধ্যে নগদ ১ হাজার টাকা করে বিতরণকালে এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প থেকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।

শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো: ফরিদ আহমেদ অলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মজিদের পরিচালনায় সভায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ছমির আলী প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
১৭৮ বার পড়া হয়েছে