ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের দুর্ভোগ Logo ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— পুলিশ কর্মকর্তাদেরকে হবিগঞ্জের মাধবপুরে ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন

শহর থেকে ১০ বছরের শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ শহর থেকে মোঃ হোসাইনুর রহমান নাহিদ (১০) নামে এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে হবিগঞ্জ পৌরসভার নিউ মুসলিম কোয়ার্টার এলাকার বাসা থেকে খেলাধুলা করতে বের হয় সে।

পরে স্থানীয় তিনকেণা পুকুরে গোসল করতে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে পরিবার। নাহিদের চাচা মোঃ মখলিছুর রহমান থানায় সাধারণ ডায়েরী (জিডি নং: ১০৭০) করেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও নাহিদের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল হাফ প্যান্ট, গায়ে কোনো জামা ছিল না। হোসাইনুর স্থানীয় আঞ্চলিক ভাষায় কথা বলে এবং সে ২য় শ্রেণীর শিক্ষার্থী।

এদিকে, পরিবারের সদস্যরা নাহিদের দ্রæত সন্ধান পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির বলেন, “আমরা শিশুটিকে খুঁজে বের করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি এবং স্থানীয় এলাকাবাসীর সহযোগিতাও কামনা করছি।”

পুলিশ এবং পরিবারের সদস্যরা আশা করছেন, খুব শীঘ্রই নাহিদের সন্ধান পাওয়া যাবে। যদি কেউ শিশুটির বিষয়ে কোনো তথ্য পান, তাহলে হবিগঞ্জ সদর থানায় যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
১৯৭ বার পড়া হয়েছে