ঢাকা ০২:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

শায়েস্তাগঞ্জে নবম শ্রেণির ছাত্র নিখোঁজ

সৈয়দ আজিজুর রহমান ছয়ফুর

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা গ্রামের মাহিন আল রশিদ (১৫) এক স্কুল ছাত্র নিখোঁজ মর্মে থানায় জিডি করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত স্কুল ছাত্র নিখোঁজের ২০ ঘন্টা অতিবাহিত হয়েও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিখোঁজ মাহিনের পিতা মামুন আল রশিদ শায়েস্তাগঞ্জ থানায় পুত্র নিখোঁজ মর্মে সাধারণ ডায়েরীভুক্ত করেন।

মাহিন আল রশিদ শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের ৯ম শ্রেণির ছাত্র। তারা ওই স্কুলের প্রধান শিক্ষকের বাসার ভাড়াটিয়া। মাহিনের মা ফাতেমা খাতুন একই স্কুলের সহকারি শিক্ষিকা হিসেবে কর্মরত।

জিডি সূত্রে জানা গেছে, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে পিতা-পুত্র একসঙ্গে মসজিদে আসরের নামাজ আদায় করেন। মসজিদ থেকে বের হয়ে পিতা মামুন আল রশিদ চলে যান ব্যবসা প্রতিষ্ঠানে। পুত্র মাহিন চলে যায় শায়েস্তাগঞ্জ থানার দক্ষিনে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলা পরিষদের মাঠে।

প্রতিদিন সন্ধ্যার আগেই খেলার মাঠ থেকে মাহিন বাসায় ফিরে। কিন্তু ঘটনার দিন সন্ধ্যা ৭টার পার হলে গেলেও মাহিন বাসায় না ফেরায় তাকে খোঁজাখোজি শুরু হয়। আত্মীয়স্বজনসহ মাহিন বন্ধুদের বাসা বাড়িতে খোঁজ নিয়ে পাওয়া যায়নি।

এদিকে, নিখোঁজ স্কুল ছাত্রের মা-বাবাসহ পরিবারের লোকজন, পাড়া প্রতিবেশি আত্মীয়স্বজন সবাই মাহিনের খোঁজে যে যার মতো সারা রাত বিভিন্ন এলাকায় খোঁজ করেছেন।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ বলেন, স্কুল ছাত্র নিখোঁজের জিডি দেশের সকল থানায় বার্তা প্রেরণ করা হয়েছে। ##

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
১৯৬ বার পড়া হয়েছে