ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের দুর্ভোগ Logo ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— পুলিশ কর্মকর্তাদেরকে হবিগঞ্জের মাধবপুরে ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন

শায়েস্তাগঞ্জ ইসলামী ব্যাংকের অনুষ্ঠানে এজহারভূক্ত আসামী অতিথি!

স্টাফ রিপোর্টারঃ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাসের অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের সাথে মঞ্চে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী শেখ হৃদয়ের দায়ের করা মামলার এজহারভূক্ত একজন আসামী। অনুষ্ঠানের ছবি ফেসবুকে প্রচার হলে জনমনে নানা সমালোচনা ঝড় বইছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ইসলামী ব্যাংক কার্যালয়ে গ্রাহক সেবা মাসের অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের ছিলেন এজহারভূক্ত আসামী শায়েস্তাগঞ্জ আওয়ামী লীগ সহ-সভাপতি আবুল কাশেম শিবলু।
মামলার বাদী শেখ হৃদয় ফেসবুকের মাধ্যমে ইসলামী ব্যাংকের অনুষ্ঠানে অতিথির আসনে আসামীর ছবি দেখে ক্ষোভ প্রকাশ করে বলেন, আসামীদের পাথরের ঢিলে আমার চোখ নষ্ট হয়ে গেছে। আমি হাসপাতালে বিছানায় দিন-রাত কাটাচ্ছি। আর আসামীরা কখনো অনুষ্ঠানে কখনো পুলিশের আশেপাশে ঘুরে বেড়াচ্ছ। তাদের ধরছে না কেনো। আমি ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছি।

উল্লেখ্য, গত ৪ আগষ্ট শায়েস্তাগঞ্জ রেল পার্কিংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার ঘটনায় গত ১৮ সেপ্টেম্বর দ্বাদশ শ্রেণীর ছাত্র শেখ হৃদয় বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় ১১৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। উক্ত মামলার ৭ নম্বর আসামী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম শিবলু।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
২২৯ বার পড়া হয়েছে