ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

শায়েস্তাগঞ্জ সড়কে সিএনজি ও ট্রাকের সংঘর্ষে আহত ৫

মোঃ রিয়াজ আলী শায়েস্তাগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের মানিক সিনেমা হলের নিকট সিএনজি ও বালু বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে শায়েস্তাগঞ্জ ইসলামি ব্যাংকের অফিসারসহ ৫ জন আহত হয়েছে। এসময় যাত্রীদের মোবাইল ও টাকা নিয়ে যায় একদল দুবৃত্ত।

গতকাল রাত ৮ টায় এ ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ স্টেশনগামী যাত্রীবাহী সিএনজি ওই স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়ে মুচড়ে যায়।

আহত ইসলামি ব্যাংকের অফিসার অভিজিৎ রায়, সিএনজি চালক আব্দুল কদ্দুস ও মহিলাসহ ৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। আশংকাজনক অবস্থায় অভিজিৎ কে সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়।

ঘটনার পর পর ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ যানবাহনগুলোকে থানায় নিয়ে যায়। তবে ট্রাক চালক পলাতক রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৪৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
১৭৮ বার পড়া হয়েছে