ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নিখোঁজের ৪ দিন পর চুনারুঘাটে গাছে ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার Logo সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন হবিগঞ্জের শাম্মী আক্তার Logo নবীগঞ্জে জমিজমা নিয়ে সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত ও আহত ২০ Logo হবিগঞ্জে বেপরোয়া ট্রান্সফরমার চোরচক্র, সংকটে চা শিল্প Logo বানিয়াচংয়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ১১ শিশু, উৎকন্ঠায় অভিভাবক Logo বানিয়াচংয়ে হাওরে কৃষকের আতঙ্ক আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কা Logo বানিয়াচংয়ে ব্রিজ উদ্বোধনের দুইদিন পরই এমপি জীবনের নামফলক উধাও Logo শায়েস্তাগঞ্জে ১ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন Logo হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

সাধন ৭ দিন, সমীর ৩ দিনের রিমান্ডে

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

বৈষম্যবিরোধী আন্দোলনের পৃথক হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে ৭ দিনের এবং কৃষকলীগের সভাপতি সমীর চন্দকে ৩ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

শুক্রবার (৪ অক্টোবর) শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার দুই মহানগর হাকিম।
কারওয়ান বাজারে রমিজ উদ্দিন আহমেদ রূপ হত্যা মামলায় এদিন সাধনকে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক সোহেল রানা আসামির ১০ দিনের রিমান্ডে আবেদন করেন।

সাধনের আইনজীবী রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন চেয়ে আবেদন করেন। সেই আবেদন নাকচ করে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম সাইফুদ্দীন হোসাইন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ৪ আগস্ট বিকাল ৩টার দিকে কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের সামনে গুলিবিদ্ধ হন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রমিজ। পরে সন্ধ্যায় ঢাকা মেডিকেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

নওগাঁ-১ আসনের চারবারের এমপি সাধন চন্দ্র মজুমদারকে বৃহস্পতিবার রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

সমীর ৩ দিনের রিমান্ডে

এদিকে, বাড্ডায় দুলাল সরদার হত্যা মামলায় কৃষকলীগের সভাপতি সমীর চন্দের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম শাহীন রেজা।

তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন বাড্ডা থানার এসআই সৈয়দ ইমরুল সাহেদ। শুনানি শেষে আদেশ দেন বিচারক।সমীর চন্দকে বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ১৮ জুলাই সকালে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন দুলাল সরদার। এ ঘটনায় গত ২৬ সেপ্টেম্বর আদালতে মামলা করেন শরিফুল ইসলাম নামে এক ব্যক্তি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কৃষকলীগ সভাপতি সমীর চন্দসহ ৪৫ জনের নাম মামলায় উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
১৫৬ বার পড়া হয়েছে