ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন Logo খোয়াই নদীর বাঁধ ভেঙে নিঃস্ব হওয়ার শঙ্কায় হাজারো কৃষক Logo এক মুঠো ধানও ঘরে তুলতে পারব না ২ হাজার ৭১০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে Logo শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন প্রভাষক কামরুল হাসান রিপন Logo হবিগঞ্জে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা Logo আজমিরীগঞ্জে শ্রমিক ও মেশিনের অভাবে মাঠেই নষ্ট হওয়ার শঙ্কায় বোরো ধান Logo স্বাধীনতার ৫৫ বছর পরও অবহেলিত মাধবপুরের শামসুন্নাহার Logo হবিগঞ্জ ৯ ঘণ্টা বিদ্যুৎহীন, ভোগান্তি চরমে

সাবেক এমপি শফিকুল গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্র–জনতার আন্দোলনে এক শিক্ষার্থীকে হত্যা মামলার আসামি তিনি। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

ঢাকার উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার বাসায় অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার রিমান্ড চেয়ে শফিকুল ইসলামকে আদালতে তোলা হবে। হত্যাকাণ্ডের বিষয়ে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।

শফিকুল ইসলাম ২০২০ সালের ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগপন্থি একজন ব্যবসায়ী নেতা এবং এফবিসিসিআই ও বিজিএমইর সাবেক সভাপতি ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
১৩৩ বার পড়া হয়েছে