ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে চালক নিহত Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে

মৌলভীবাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান নিহত

অলি আহমদ মাহিন, মৌলভীবাজার

মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মধুর বাজার দখল’কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম ছানা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ২৫ জন। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার রক্তা গ্রামের পিন্টু সুলতান ও কেওলা গ্রামের দেওয়ান মিয়ার মধ্যে মধুর বাজারে আধিপত্য বিস্তার নিয়ে সংর্ঘষ শুরু হয়। দুপক্ষের মধ্যে সকাল ১০টা থেকে দফায় দফায় সংঘর্ষ চলছিল। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে গুলাগুলি শুরু হয়। এর মধ্যে ইউপি চেয়ারম্যান গুলিবৃদ্ধ হন। স্থানীয়রা তাকে সিলেট নেয়ার পথে তিনি মারা যান।

নিহত ইউপি চেয়ারম্যান কেওলা গ্রামের দেওয়ান মিয়ার চাচাতো ভাই এবং ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। অন্যান্য আহতদের মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রক্তা গ্রামের পিন্টু সুলতান বলেন, সকাল ১০টার দিকে আমাদের গ্রামের সাইদুল ইসলাম নামের এক কিশোরকে দৌঁড়িয়ে নিয়ে যান কেওলা গ্রামের দেওয়ান মিয়ার লোকেরা। এক পর্যায়ে উভয় গ্রামের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দেওয়ান পক্ষের লোকেরা গুলি ছুড়ে এবং আমাদের গ্রামের ১৫টা দোকান লুট করে নিয়ে যায়।

নিহত ইউপি চেয়ারম্যানের চাচাতো ভাই কেওলা গ্রামের দেওয়ান মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পিন্টু সুলতানের পক্ষের লোক মো: সিরাজুল ইসলাম ছানাকে গুলি করে হত্যা করেছে। আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
১৭২ বার পড়া হয়েছে