ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে চালক নিহত Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে

নবীগঞ্জে নিজ ঘরে মিললো কিশোরী রুম্পার ঝুলন্ত লাশ

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

নবীগঞ্জে নিজ ঘর থেকে রুম্পা পাল (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। রুম্পা পাল নবীগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ড জয়নগর গ্রামের অনন্ত পালের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নিহত রুম্পা পাল একটু জেদী প্রকৃতির মেয়ে। খাবার নিয়ে তার মায়ের সাথে অভিমান করে গতকাল বুধবার ১৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে সে ঘরে প্রবেশ করে গলার সাথে ফাসঁ লাগিয়ে আত্নহত্যা করে।

খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই সুমন মিয়াসহ একদল পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এদিকে লাশটি ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় থাকলেও পা মাটিতে লাগানো থাকায় এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবী সচেতন মহলের।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মোঃ কামাল হোসেন পিপিএম বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পিতা-মাতার কোন অভিযোগ নেই, থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় পুলিশ এ নিয়ে কাজ করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
২৪০ বার পড়া হয়েছে