ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

ইনাতগঞ্জে হত্যা মামলার আরো ৩ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

ইনাতগঞ্জে সৌদি প্রবাসী সোহান হত্যা মামলার আরো ৩ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯গ্রেফতারকৃতরা হলো নবীগঞ্জ উপজেলার লতিবপুর এলাকার মৃতঃ ইমান উদ্দিনের পুত্র দিদার আলী (২৭), একই এলাকার মফিজ উদ্দিনের পুত্র জাহিদ (২১) ও মৃত সাহাব উদ্দিনের পুত্র বাবলু মিয়া (২৪)।

জানা যায়, গত ২৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইনাতগঞ্জ পূর্ব বাজার এলাকায় কতিপয় মাদকসেবী ও মাদক ব্যবসায়ী একতাবদ্ধ হয়ে পূর্ব শত্রুতার জের ধরে সৌদি প্রবাসী মোজাহিদুল ইসলাম সোহানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে এলাকাবাসী আহত সোহানকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় গতকাল গতকাল ৯ নভেম্বর শনিবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-১৪, সিপিএসসি এর যৌথ অভিযানে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন মুন্সিরহার এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
১৩৮ বার পড়া হয়েছে