ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

নবীগঞ্জে যৌথ অভিযানে ৬২২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাদক বিরোধী যৌথ অভিযানে ৬২২ পিস ইয়াবাসহ মো. সজলু মিয়া (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় দেশীয় অস্ত্র, দেশী-বিদেশি মুদ্রা জব্দ করা হয়।
বুধবার সকালে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ী চরগাঁও দক্ষিণ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. সজলু মিয়া (৪১) উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চরগাঁও দক্ষিণ পাড়া গ্রামের মো. হীরা মিয়ার ছেলে।

জানা যায়- বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ ও সেনাবাহিনীর মেজর মাহি আহমেদ চৌধুরীর নেতৃত্বে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে একদল সেনাবাহিনী নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ী চরগাঁও দক্ষিণ পাড়া গ্রামের মো. সজলু মিয়ার বাড়িতে মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সজলু মিয়ার বসত ঘর থেকে ৬২২ ইয়াবা, বাংলাদেশী বিভিন্ন মানের মুদ্রা ১ লাখ ৮০ হাজার টাকা, ওমানের রিয়াল নোট ২৫টি, সৌদি আরবের রিয়াল নোট ১টি, একটি ফোন ও ৩টি চাপাতি, তিনটি চুরি জব্দ করা হয়।পরে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফনী ভূষন রায় বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
২১৮ বার পড়া হয়েছে