ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ Logo ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও র‌্যালি অনুষ্ঠিত Logo সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ গাজিউর রহমানের দাফন সম্পন্ন Logo নাব্য সংকটে সুতাং নদী এখন মরা খাল শিল্পবর্জ্যের দূষণে বিষাক্ত পানি Logo সৌদি আরবে প্রাইভেট কারের চাপায় শায়েস্তাগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম Logo ‘অভাব তো বয়স বোঝে না, পেট তো খাবার চায়’ Logo আজমিরীগঞ্জে ২১ ঘণ্টা পর নদীতে ভাসল নিখোঁজ গৃহবধূর মরদেহ Logo শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের দুর্ভোগ Logo ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— পুলিশ কর্মকর্তাদেরকে হবিগঞ্জের মাধবপুরে ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

লাখাইয়ে ধলেশ্বরি বিলের দখল নিয়ে আবারও সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জের লাখাইয়ে ধলেশ্বরি খাঞ্জা বিলের দখল নিয়ে আবারও দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লাখাই উপজেলায় স্বজনগ্রামে এই সংঘর্ষ চলে। পুলিশ চেষ্টা করেও সংঘর্ষ থামাতে পারেনি। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে নেয়।

স্থানীয়দের বরাত দিয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী জানান, শিবপুর গ্রামের জনকল্যাণ সমবায় সমিতি এবং সন্তোষপুর আনন্দময়ী মৎস্যজীবী সমিতির মধ্যে ধলেশ্বরী বিল দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জনকল্যাণ সমবায় সমিতির শিবপুর গ্রামের হারিছ মিয়া, স্বজনগ্রামের জিলু মুয়া, বজলু মিয়া ও স্বজনগ্রামের কামাল মিয়া আনন্দময়ী মৎস্যজীবী সমিতির নেতৃত্ব দিচ্ছেন। এ নিয়ে এদের মধ্যে আগেও দুইবার সংঘর্ষ হয়েছে। রাতের আঁধারে টর্চ জ্বেলেও এই দুইপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।

তিনি বলেন, “খাঞ্জা বিলের দখল নিয়ে দুইপক্ষের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়। কয়েক দফা সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছেন।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
২০৮ বার পড়া হয়েছে