ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— পুলিশ কর্মকর্তাদেরকে হবিগঞ্জের মাধবপুরে ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক

নবীগঞ্জে দু`দলে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত অর্ধ শতাধিক

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সোনাপুরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ১৬ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের সোনাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন- আব্দুল বাছিত (৪৫), আব্দুস সালাম (৬০), জালাল উদ্দিন (৫১), তোফাজ্জল মিয়া (৪০), এটিএম আছির উদ্দিন (৪৬), রিয়াজন বেগম (৫০), আব্দুল হামিদ (৪০), মওলা মিয়া (৬৫), ফনি বেগম (২৬), জুলেখা বেগম (২৫), জালাল উদ্দিন (৭০), ইয়াছমিন বেগম (৩৫), লিলু মিয়া (৪০), কুটি বিবি (৬০), মামুন মিয়া (২৬), আব্দুল মন্নান (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়- উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের সোনাপুর গ্রামে সরকারি খাস জমি ও মাজার নিয়ে স্থানীয় ইউপি সদস্য সেলিম উদ্দিন ও আব্দুল মালিক-জাকির মিয়ার লোকজনের মধ্যে পূর্ব বিরোধ চলে আসছিল। মাজারের বিরোধটি স্থানীয় বিচার-শালিসের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। তবে সম্প্রতি সরকারি খাস জমি নিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিষয়টি মীমাংসার জন্য শালিস-বিচারের উদ্যোগ গ্রহণ করা হয়।

মঙ্গলবার দুপুরে উভয়পক্ষ বিচার না মেনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয়পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক গুরুতর আহত অবস্থায় নারীসহ ১৬ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
১৯৯ বার পড়া হয়েছে