ঢাকা ১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের দুর্ভোগ Logo ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— পুলিশ কর্মকর্তাদেরকে হবিগঞ্জের মাধবপুরে ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন

ইতালির বিদায়ে তোপের মুখে দলটির কোচ স্পালেত্তি

স্পোর্টস ডেস্ক

বিগত দুই বিশ্বকাপ খেলতে পারেনি চারবারের বিশ্বকাপজয়ী দল ইতালি। ২০২২ সালে যারা দুর্দান্ত খেলে জিতেছিল ইউরো ফুটবল সেই অন্যতম পরাশক্তিরা যে সুদিন হারাতে বসেছে তার প্রমাণ চলতি ইউরোর আসর। দুই দশকে এই প্রথমবার ইউরোপের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে কোয়ার্টার ফাইনালের আগে বিদায় নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল।

শেষ ষোলোতে সুইজারল্যান্ডের কাছে হেরে এখন রীতিমতো তোপের মুখে দলটির কোচ লুসিয়ানো স্পালেত্তি। ইতালির সংবাদ মাধ্যম তার কোচ থাকা নিয়েও প্রশ্ন তুলেছে। বিশেষ করে তার কৌশল আর একাদশে বার বার কাটছাঁট জন্ম দিয়েছে বিতর্কের। হারের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার আগে সাংবাদিকদের জানানো হয়, ইতালির ফুটবল ফেডারেশনের সঙ্গে সার্বিক পরিস্থিতির মূল্যায়নে হয়তো বসতে পারেন স্পালেত্তি।

ইতালির কোচ অবশ্য নিজের ভবিষ্যৎ নিয়ে সরাসরি কিছু বলতে চাইলেন না। ভাসা ভাসাভাবে শুধু বলেছেন, ‘আমাদের পরিবর্তন আনতে হবে।’ সব দায়ভার নিজের কাঁধে নিয়ে স্পালেত্তি বলেছেন, ‘যা হয়েছে তার সম্পূর্ণ দায়ভার আমার। খেলোয়াড়রা আমার, আমিই তাদের বেছে নেই। আজ যেভাবে খেলেছি, তাতে মোটেও সন্তুষ্ট নই। এমনকি স্পেনের বিপক্ষেও নিজেদের খেলা নিয়ে খুশি ছিলাম না।’

খুব বেশিদিন হয়নি স্পালেত্তি দায়িত্ব নিয়েছেন। সময়টা এক বছরেরও কম। তাই সব কিছুকে এভাবেই ব্যাখ্যা করলেন তিনি, ‘যেসব কোচরা এখানে এসেছে, তারা এরই মধ্যে ইউরোর আগে ২০ ম্যাচে দায়িত্ব পালন করেছে। কেই কেউ ৩০টি। আর আমি মাত্র ১০টি… তাছাড়া আমাদের বেশ কিছু খেলোয়াড় ইনজুরি আক্রান্ত। যাদের ওপর আমি ভরসা করেছিলাম।’

অথচ গতবার যেভাবে শিরোপা জিতেছে তাতে ইতালিয়ান ফুটবলের পুনর্জাগরণ দেখছিলেন অনেকে। কিন্তু এবার আলবেনিয়ার বিপক্ষে ২-১ গোলের পর দ্রুতই অবনতি হয়েছে ইতালির পারফরম্যান্স! স্পেনের কাছে হারের ব্যবধান ছিল ১-০। তাও গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা দৃঢ়তার কারণে। না হলে পরাজয়ের ব্যবধান বাড়তে পারতো।

তাছাড়া ক্রোয়েশিয়ার বিপক্ষে ড্র পেতে অপেক্ষায় থাকতে হয় ৯৮ মিনিট পর্যন্ত। সেই ড্রয়ের সুবাদেই শেষ ষোলোতে নাম লেখায় ইতালি। দলটির অধিনায়ক দোন্নারুম্মার পারফরম্যান্স-ই আলো ছড়িয়েছে শুধু। তাছাড়া পুরো টুর্নামেন্টে আহামরি ছিল না তারা। বিদায় নেওয়ার পর দোন্নারুম্মা হতাশার কথা গোপন করেননি, ‘এটা সত্যিই কষ্টের। এমন বিদায়ে সবার কাছে শুধু ক্ষমাই চাইতে পারি। আজকে পুরোপুরি ব্যর্থ ছিলাম আমরা। প্রতিপক্ষ জয়ের যোগ্য ছিল।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
২০৬ বার পড়া হয়েছে