ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন Logo খোয়াই নদীর বাঁধ ভেঙে নিঃস্ব হওয়ার শঙ্কায় হাজারো কৃষক Logo এক মুঠো ধানও ঘরে তুলতে পারব না ২ হাজার ৭১০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে Logo শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন প্রভাষক কামরুল হাসান রিপন Logo হবিগঞ্জে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা Logo আজমিরীগঞ্জে শ্রমিক ও মেশিনের অভাবে মাঠেই নষ্ট হওয়ার শঙ্কায় বোরো ধান Logo স্বাধীনতার ৫৫ বছর পরও অবহেলিত মাধবপুরের শামসুন্নাহার Logo হবিগঞ্জ ৯ ঘণ্টা বিদ্যুৎহীন, ভোগান্তি চরমে Logo হবিগঞ্জে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, তিনজনকে অব্যাহতি

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় পৌর শহরের খারপাড়া এলাকায় ঘটেছে এ ঘটনা। নিহতদের বাড়িতে এখন শোকের মাতম চলছে।

নিহতরা হলেন ওই এলাকার সমন মিয়ার স্ত্রী কুলসুম বেগম (৪৮) ও তার ছেলে আরিফ মিয়া (১৯)। এ ঘটনায় আহত হয়েছেন মেয়ে সানজিদা আক্তার। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি সমন মিয়া তার বসত বাড়িতে টিনের একটি ঘর তৈরি করছিলেন। সোমবার সন্ধ্যায় তার ছেলে আরিফ ঘরে বিদ্যুতের লাইনের কাজ করছিলেন। হঠাৎ একটি তারে আটকে যায় সে। এ সময় তার মা তাকে বাঁচাতে গিয়ে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘরে থাকা তার বোন এসে দুইজনকে উদ্ধারে আসলে সে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়।

এরপর স্থানীয়রা এসে তাদের তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কতর্ব্যরত চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। আহত সানজিদাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। এব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
১৬৫ বার পড়া হয়েছে