ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নবীগঞ্জ পৌরসভা অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন Logo হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত Logo হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ Logo আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) Logo খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ মানুষের কষ্ট দূর করতে আমরা দ্রুতই প্রকল্প গ্রহণ করব Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গা বন বিভাগের অভিযানে ১৭ হাজার মুলি বাঁশ জব্দ Logo হবিগঞ্জে ভুল চিকিৎসায় সাংবাদিক গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর অভিযোগ, তদন্তে কমিটি Logo হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক আর নেই Logo হবিগঞ্জ-৩ আসনে প্রায় ৪০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা পৌরসভায় ১৮০ কোটি, সদর-শায়েস্তাগঞ্জ-লাখাইয়ে ২০০ কোটি টাকার প্রকল্প Logo হবিগঞ্জের পাহাড়ে সজনের ফলনে চাষিরা লাভবান

রানের শৃঙ্গ ছুঁয়ে পাকিস্তানকে ইনিংস ব্যবধানে হারাল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

ব্যর্থতার বৃত্ত যেন কিছুতেই ভাঙতে পারছে না পাকিস্তান। নয়তো কে ভেবেছিল মুলতান টেস্টের প্রথম ইনিংসে ৫৫৬ রান করা পাকিস্তান শেষ পর্যন্ত ইনিংস ব্যবধানে হারবে ইংল্যান্ডের বিপক্ষে। হ্যাঁ, এই অসম্ভবকে বাস্তবে রূপ দিয়েছে ইংল্যান্ড।

পাকিস্তানের রান পাহাড়ের জবাবে এভারেস্ট গড়েছে ইংল্যান্ড। রুটের ডাবল সেঞ্চুরি ও হ্যারি ব্রুকের ট্রিপল সেঞ্চুরিতে ৭ উইকেটে স্কোরবোর্ডে ৮২৩ রানের এভারেস্ট গড়ে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। আর সেই এভারেস্ট ডিঙাতে গিয়েই পা পিছলে আলুর দম পাকিস্তান। ইংল্যান্ড মুলতান টেস্ট জিতেছে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে। টেস্টের ১৪৭ বছরের ইতিহাসে পাকিস্তান প্রথম দল হিসেবে প্রথম ইনিংসে ৫০০–এর বেশি রান তুলেও ইনিংস ব্যবধানে হারল।

মুলতান টেস্ট জয়ের কাজটা অবশ্য চতুর্থ দিনেই সেরে রেখেছিল ইংল্যান্ড। প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৫৫৬ রান টপকে স্কোরবোডে জমা করেছিল ৮২৩। তাতে প্রথম ইনিংসে ২৬৭ রানের লিড পেয়ে যায় সফরকারীরা। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৫২ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। জয়ের সুঘ্রাণ নিয়ে পঞ্চম দিনে খেলতে নামে ইংল্যান্ড।

পাকিস্তান স্বপ্ন দেখছিল আঘা সালমান ও আমের জামালের ব্যাটিংয়ে। তবে শেষ পর্যন্ত তাদের সেই স্বপ্ন ভেঙে দিয়েছে ইংলিশ বোলাররা। সালমান ও আমেরের প্রতিরোধ দ্রুতই থামিয়েছে ইংল্যান্ড। সালমান ৬৩ রানে সাজঘরে ফেরার পর আমের না থামলেও তাকে সঙ্গ দিতে পারেনি বাকিরা। পাকিস্তানের ইনিংস থামে ২২০ রানে।

এর আগে প্রথম ইনিংসে ১০২ রান করেন আব্দুল্লাহ শফিক। শান মাসুদ করেন ১৫১ রান। সালমান আঘা করেন ১০৪ রান। জবাবে জ্যাক ক্রাউলির ৭৮ রানের পর জো রুট করেন ২৬২। মাঝে বেন ডাকেট ৮৪ রানে আউট হলেও হ্যারি ব্রুক থামেন ৩১৭ রান করে। এরপর ৭ উইকেটে ৮২৩ রানে থামে ইংল্যান্ডের প্রথম ইনিংস।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
১৬৫ বার পড়া হয়েছে