ঢাকা ০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

অস্ট্রেলিয়ায় সি-প্লেন দুর্ঘটনায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

অস্ট্রেলিয়ায় পশ্চিমাঞ্চলীয় পার্থ শহরের কাছে রটনেস্ট দ্বীপে একটি ছোট সি-বিমান বিধ্বস্ত হয়েছে। এতে দুই বিদেশি পর্যটকসহ ৩ জন নিহত হয়েছেন আহত ৩ পর্যটক। বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারানো ওই দুই পর্যটক সুইস ও ডেনিশ নাগরিক। খবর বার্তাসংস্থা রয়টার্স

আজ বুধবার (৮ জানুয়ারি) পশ্চিম অস্ট্রেলিয়ার প্রিমিয়ার রজার কুক এ তথ্য নিশ্চিত করেছেন।

সাংবাদিকদের তিনি বলেন, ‘গত রাতে নৌ-পুলিশের ডুবুরিরা ধ্বংসস্তূপ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে।’

বার্তাসংস্থা রয়টার্স বলছে, পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থের শহরের রটনেস্ট দ্বীপের কাছে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে সুইজারল্যান্ড ও ডেনমার্কের দুই পর্যটক এবং পাইলট নিহত হয়েছেন । মঙ্গলবার বিকেলে পার্থ থেকে ৩০ কিলোমিটার (১৮.৬ মাইল) পশ্চিমে জনপ্রিয় পর্যটন গন্তব্য রটনেস্ট দ্বীপের কাছে বিধ্বস্ত হওয়ার সময় বিমানটি ছয়জন পর্যটককে বহন করছিল। অন্যদিকে বেঁচে থাকা অন্য তিন পর্যটক আহত হয়েছেন।

এদিকে আজ সকালে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এবিসি নিউজকে বলেছেন, এই দুর্ঘটনায় আমরা শোকাহত। এটা আমাদের কাছে অপ্রত্যাশিত।

নিহতদের মধ্যে আছেন- ৬৫ বছর বয়সী সুইস নারী পর্যটক, ৬০ বছর বয়সী ডেনমার্কের একজন পর্যটক ও উড়োজাহাজটির ৩৪ বছর বয়সী পাইলট।

সাধারণত গ্রীষ্মের ছুটি কাটাতে পর্যটকরা পশ্চিম অস্ট্রেলিয়ার রটনেস্ট দ্বীপ ঘুরতে আসেন। আরও চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ জানিয়েছে। তাদের মধ্যে আছেন- ৬৩ বছর বয়সী সুইজারল্যান্ডের একজন, ডেনমার্কের ৫৮ বছর বয়সী একজন, পশ্চিম অস্ট্রেলিয়ার ৬৩ বছর বয়সী একজন ও ৬৫ বছর বয়সী একজন আছেন।

পুলিশের ধারণা, বিধ্বস্ত হওয়ার সময় উড়োজাহাজটি ছয় যাত্রী ও পাইলট ছিলেন। উদ্ধার কাজে সহায়তায় ঘটনাস্থলে নৌ-পুলিশ ও বেসামরিক জাহাজ ছিল।

এ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোর প্রধান কমিশনার অ্যাঙ্গাস মিচেল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:২৭:১৩ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
১৮৮ বার পড়া হয়েছে