ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নাব্য সংকটে সুতাং নদী এখন মরা খাল শিল্পবর্জ্যের দূষণে বিষাক্ত পানি Logo সৌদি আরবে প্রাইভেট কারের চাপায় শায়েস্তাগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম Logo ‘অভাব তো বয়স বোঝে না, পেট তো খাবার চায়’ Logo আজমিরীগঞ্জে ২১ ঘণ্টা পর নদীতে ভাসল নিখোঁজ গৃহবধূর মরদেহ Logo শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের দুর্ভোগ Logo ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— পুলিশ কর্মকর্তাদেরকে হবিগঞ্জের মাধবপুরে ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু

গাজায় ৩ ইসরায়েলি সেনাকে হত্যা করল হামাস

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধে আরও ৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় নিহত হয়েছেন তারা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে সংঘর্ষে তিন ইসরায়েলি সৈন্যকে হত্যা করা হয়েছে বলে মঙ্গলবার হামাস জানিয়েছে। স্বাধীনতাকামী এই গোষ্ঠীটির সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস বলেছে, তাদের যোদ্ধারা “পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জে” তিন সৈন্যকে হত্যা করেছে এবং জাবালিয়া শরণার্থী শিবিরে একটি সামরিক যানও ধ্বংস করেছে।

বিবৃতি অনুসারে, ইসরায়েলি হেলিকপ্টারগুলোকে ঘটনাস্থল থেকে মৃত ও আহত সেনাদের সরিয়ে নিতে দেখা গেছে।

গোষ্ঠীটি পৃথক এক বিবৃতিতে আরও বলেছে, জাবালিয়ায় একটি বাড়িতে তারা বিস্ফোরণ ঘটিয়েছে, সেসময় ওই ভবনের ভেতরে ১১ জন সৈন্য ছিল। ওই হামলায় সৈন্যরা নিহত এবং আহত হয়েছে বলেও জানিয়েছে হামাস। তবে হামাসের এই দাবির বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৪৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও লক্ষাধিক মানুষ। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:২৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
১৯১ বার পড়া হয়েছে