ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

নবীগঞ্জে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ।। নিহত ১,আহত ৩

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

তিনদিন আগে বিয়ে করেছিলেন নিহত সোহান।। নববধূ সহ পরিবারে চলছে শোকের মাতম
নবীগঞ্জের ইনাতগঞ্জে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের ধাওয়া- পাল্টা ধাওয়া ও সংঘর্ষে একজন নিহত ও ৩জন আহত হয়েছেন। হাসপাতালে নেয়ার পর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সোহান আহমদ (২৩)। নিহত সোহান গত এক মাস পূর্বে সৌদি আরব থেকে দেশে আসেন। তিন দিন আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। হাতে মেহেদী দাগ মুছে যাওয়ার আগেই চলে যেথে হল না ফেরার দেশে। তার মৃত্যুর খবরে নববধূ সহ পরিবারে চলছে মাতম। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহত সোহান উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সিরাজ মিয়া পুত্র।

গতকাল সোমবার সন্ধা সারে ৬টার দিকে ইনাতগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, সোহানের চাচাতো দু ভাই সৌদি আরব প্রবাসী নুর আলমের পুত্র মোসাদ্দেক আলম(২৪) ও আবু সায়েদের পুত্র শহীদুল্লা (২৫),দিঘীরপার কোনার বাড়ি গ্রামের আজির মিয়া(৪৫)। সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন মোসাদ্দেকের অবস্থা সংকটাপন্ন।

স্থানীয়রা জানান, ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের পুত্র নুরকাছ ও তার সহযোগীদের সাথে নিহত সোহানের তুচ্চ বিষয় নিয়ে বাকবিতণ্ডা ও মারামারি হয়। এক পর্যায়ে সোহান মারামারিতে টিকে থাকতে না পেরে দৌড়ে পালানোর চেষ্টা করলে নুরকাছ ও তার সহযোগীরা সোহানকে ইনাতগঞ্জ বাজারের গলিতে ফেলে প্রকাশ্যো দাড়ালো ছুরি দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন অংশ ক্ষত বিক্ষত করে। সোহানকে বাঁচাতে অপর দুজন এগিয়ে আসলে তাদেরকে ছুরিকাত করা হয়।

গুরুতর আহত সোহান ও মোসাদ্দেককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে ভর্তি হওয়ার আধা ঘন্টা পর রাত সাড়ে ৭টার সময় সোহানের মৃত্যু হয়। মোসাদ্দেকের অবস্থা আশংকাজনক।

অপর আহত শহীদুল্লাহ্ ও আজির উদ্দিনকে স্থানীয়বাবে চিকিৎসা দেয়া হয়েছে।

নবীগঞ্জ থানার কামাল হোসেন পিপিএম জানান, তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
১৭০ বার পড়া হয়েছে