ঢাকা ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা Logo আজমিরীগঞ্জে শ্রমিক ও মেশিনের অভাবে মাঠেই নষ্ট হওয়ার শঙ্কায় বোরো ধান Logo স্বাধীনতার ৫৫ বছর পরও অবহেলিত মাধবপুরের শামসুন্নাহার Logo হবিগঞ্জ ৯ ঘণ্টা বিদ্যুৎহীন, ভোগান্তি চরমে Logo হবিগঞ্জে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, তিনজনকে অব্যাহতি Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে ডিসপেন্সারিতে চিকিৎসক নিয়োগের দাবিতে মানববন্ধন Logo নিখোঁজের ৪ দিন পর চুনারুঘাটে গাছে ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার Logo সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন হবিগঞ্জের শাম্মী আক্তার Logo নবীগঞ্জে জমিজমা নিয়ে সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত ও আহত ২০ Logo হবিগঞ্জে বেপরোয়া ট্রান্সফরমার চোরচক্র, সংকটে চা শিল্প

নবীগঞ্জে বিষধর সাপের কামড়ে এক নারীর মৃত্যু

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ১নং বড় ভাকৈর ইউনিয়নের সোনাপুর গ্রামের বিষধর সাপের কামড়ে রিনা রানী রবি দাস (৪০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। নিহত রিনা রবি দাশ ওই গ্রামের আবু রবি দাসের স্ত্রী।

জানা যায়- রিনা রবি দাসের বসতঘরে খাটের নিচে লাকড়ি রাখা ছিল। সোমবার ১১ নভেম্বর বিকালে খাটের নিচে হাত দিতেই একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। তাৎক্ষনিক তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রাকিবুল ইসলাম জানান, রিনার ডান হাতে সাপের কামড়ের মতো চিহ্ন দেখতে পান। তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

রিনার পরিবার জানায়, সিলেট নিয়ে যাওয়ার পর ইমারজেন্সী ডিউটিতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।১নং বড় ভাকৈর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: সেলিম মিয়া বলেন- সোমবার বিকালে রান্না করার জন্য ঘরে লাকড়ি আনতে গেলে সাপ তাকে ছোবল দেয়। পরে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেট নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
১৩৭ বার পড়া হয়েছে