ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের দুর্ভোগ Logo ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— পুলিশ কর্মকর্তাদেরকে হবিগঞ্জের মাধবপুরে ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন

নবীগঞ্জে বৃদ্ধ মন মিয়া হত্যা মামলার ২২ জন আসামি কারাগারে

স্বপন রবি দাস,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মো: মন মিয়া হত্যা মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে ২২ জন আসামি কারাগারে৷

গতকাল বৃহস্পতিবার(২৩সেপ্টেম্বর) সকাল ৯ ঘটিকার সময় ২২ জন আসামি হবিগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালত ৫ হাজিরা দিতে গেলে আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠায়।

হবিগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালত ৫ রায় ঘোষণা করেন মো: সিফাত উল্লা।

বৃদ্ধ মো: মন মিয়া হত্যা মামলার আসামীরা হলেন- জানুর মিয়া(৭০), সজিব (২৮), লায়েস মিয়া (৩৫), মুস্তাকিম (২৭), দিলকাছ মিয়া (৩০), মুতিউর রহমান(২৯), জামিল হক (৩০), সাইদুল হক (৪০),এলখাছ উদ্দিন (৪৫),আশরাফুল(২৫), ফয়জুল ইসলাম ওরফে পবলু(৩১), আজিজুল (৪০), আলমগীর(৪০), আকাশ(৩৪), ডালিম(৩০),
দিলিপ(৫০), তোফায়েল আহমদ ওরফে সাব্বির(৩০), দুলাল মিয়া(৪৮), রয়ান মিয়া (৪৫), নূর রহমান (৫৬), আঃ শহিদ (৫০), আনু(৪৯)।

২০২৪ সালের ৬সেপ্টেম্বর বুধবার সকাল ১১ ঘটিকার সময় নবীগঞ্জ থানাধীন বান্দের বাজার ইনাতগঞ্জ রোডস্থ মোস্তফাপুর মাদ্রাসার সামনে রাস্তা পাশে এই ঘটনা ঘটে।
পূর্বের শত্রুতা জের ধরে ও দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি নিয়ে পিকলের আঘাতে মো: মন মিয়ার মৃত্যু হয়।

ঘটনার তিন দিন পর ২০২৪ সালের ৯সেপ্টেম্বর শুক্রবার বৃদ্ধ মো: মন মিয়া হত্যা ঘটনায় নিহতের ছেলে মো: সুমন মিয়া (টুনু) বাদী হয়ে ৫৫ জনকে আসামি করে নবীগঞ্জ থানায় একটি মামলা করে।

পুলিশ সূত্রে জানা যায় যে, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলীর দিকনির্দেশনা ও ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এস আই অনিক এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো: মন মিয়া হত্যা মামলার প্রধান ২আসামীকে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে।

এজাহারে নামীয় ৫৫ জন আসামির মধ্যে ২৩জন আসামি জামিন পেয়েছেন। হত্যা মামলার প্রধান ২আসামীকে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছিল। গতকাল ২২জন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আর বাকি ৮জন আসামি পলাতক রয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:২০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
২৮১ বার পড়া হয়েছে