ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের দুর্ভোগ Logo ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— পুলিশ কর্মকর্তাদেরকে হবিগঞ্জের মাধবপুরে ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন

বানিয়াচং উপজেলা আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ ঢাকায় গ্রেফতার

বানিয়াচং প্রতিনিধিঃ

হবিগঞ্জ শহরে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনে রিপন শীল হত্যা মামলার আসামী বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মক্রমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আহাদকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার দুপুরে তথ্যপ্রযুক্তি সহায়তায় ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি র‌্যাব হেফাজতে রয়েছেন। র‌্যাব জানায়, দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার উত্তরায় অভিযান চালায় র‌্যাব। এ সময় আব্দুল আহাদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বানিয়াচং থানা ও হবিগঞ্জ সদর থানায় হত্যা মামলা রয়েছে।

জানা যায়, রিপন শীল হত্যা মামলার অন্যতম আসামী মক্রমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আহাদ দেশ ত্যাগ করতে বিমানবন্দর যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। বিষয়টি জানতে পেরে উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে তিনি এলাকায় ডিবি পুলিশের অভিযানের খবর পেয়ে ঢাকায় অবস্থান নেন।

এদিকে, আজ শুক্রবার সকালের মধ্যে গ্রেফতারকৃত আব্দুল আহাদকে হবিগঞ্জে নিয়ে আসা হবে বলে জানিয়েছে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। গতকাল রাতে সদর থানার এসআই আব্দুল্লাহ আল আজাদ তাকে হবিগঞ্জ নিয়ে আসতে ঢাকায় পৌছান।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘তাকে গ্রেফতারের বিষয়টি শুনেছি, তবে অফিসিয়ালি কোন তথ্য পাইনি। বানিয়াচং থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। আইনানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির জানান, হত্যা মামলার আসামী চেয়ারম্যান আব্দুল আহাদ। তাকে হবিগঞ্জ এনে আজ কারাগারে প্রেরণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
২১৩ বার পড়া হয়েছে