ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

মাধবপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি।

হবিগঞ্জের মাধবপুর থেকে অপহরনের শিকার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ৯দিন পর হবিগঞ্জ সদর উপজেলার একটি গ্রাম থেকে শনিবার ভোর রাতে উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কথিত প্রেমিক একটি ব্যাংকের সিকিউরিটি গার্ড তানভীর মিয়া (২০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের তত্বাবধায়নে এস আই মুকুল হোসেন একদল পুলিশসহ হবিগঞ্জ সদর থানার জয়রামপুর গ্রামে তানভীরের বাড়িতে শনিবার ভোর রাতে অভিযান পরিচালনা করে অপহনের শিকার ছাত্রীকে উদ্ধার ও তানভীরকে গ্রেপ্তার করে। ভিকটিম কে ডাক্তারি পরিক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং ২২ধারায় জবানবন্দি গ্রহনের জন্য আদালতে নেয়া হয়েছে। অপর দিকে অপহণের অভিযুক্ত তানভীরকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানান, নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলার সুমন চন্দ্র দেব মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে একটি ব্যাংকে সিকিউরিটি গার্ডে চাকরি করেন। পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকেন। তার মেয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।স্কুলে আসা যাওয়ার পথে হবিগঞ্জের জয়রামপুরের বাসিন্দা নোয়াপাড়া বাজারে একটি ব্যাংক শাখার সিকিউরিটি গার্ড তানভীর মিয়া নানাভাবে কুপ্রস্তাব দিত। ১১অক্টোবর রাতে স্কুলছাত্রী কে কৌশলে একটি সিএন জি অটোরিকশা করে তানভীর অপহণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা মাধবপুর থানায় একটি অভিযোগ দিলে পুলিশ ভিকটিম কে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
১৬১ বার পড়া হয়েছে