ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের দুর্ভোগ Logo ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— পুলিশ কর্মকর্তাদেরকে হবিগঞ্জের মাধবপুরে ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন

শেভরনের অর্থায়নে নবীগঞ্জে টেকসই কৃষি ব্যবসা ও উদ্যোক্তাদের ক্ষমতায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

শেভরনের অর্থায়নে পরিচালিত উদ্যোক্তা প্রকল্পের পক্ষ থেকে আইডিই বাংলাদেশ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের রহমান কমিউনিটি সেন্টারে গতকাল সকাল সাড়ে ১০টায় ‘টেকসই কৃষি ব্যবসা ও উদ্যোক্তাদের ক্ষমতায়ন’ বিষয়ক কর্মসূচীর আয়োজন করে। এই অনুষ্ঠানের প্রধান লক্ষ্য ছিল ক্ষুদ্র ও মাঝারী পর্যায়ের কৃষি উদ্যোক্তা এবং গ্রাম উন্নয়ন সমিতি গুলির মাঝে যথাযথ কারিগরীজ্ঞান প্রদান করা এবং পরিবেশ বান্ধব ও উদ্ভাবনী কৃষি প্রযুক্তি প্রদর্শনী ও হন্তান্তর করা যা তাদের উৎপাদন বৃদ্ধি করতে ও দীর্ঘমেয়াদে স্বাবলম্বি হতে সক্ষম করবে। অনুষ্ঠানটি একটি শক্তিশালী কৃষি ভ্যালুচেইন তৈরি করতে এবং সরকারী ও বেসরকারী খাতের মধ্যে সহযোগিতার তথামেল বন্ধনের একটি আদর্শ প্ল্যাটফর্ম হিসেবে ও কাজ করবে। উদ্যোক্তাদের মাঝে এই সহায়তা গুলি হস্তান্তর করেন হবিগঞ্জের জেলা প্রশাসক, সরকারী পর্যায়ের কর্মচারীগণ, শেভরন বাংলাদেশ এর প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর এবং অন্যান্য প্রতিনিধিগণ। “উদ্যোক্তা এম্পা ওয়ারিং এন্টার প্রেনারস শেভরনের অর্থায়নে এবং আইডিই দ্বারা বাস্তবায়িত একটি প্রকল্প, যার লক্ষ্য ১১০টি সমবায় সমিতি ও ১০০০ ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তার অর্থনৈতিক ক্ষমতায়ন ও স্থিতিশীলতা বৃদ্ধি করা এবং তাদের মূলধন সংরক্ষণ ও বৃদ্ধি করা। সিলেট এবং হবিগঞ্জে শেভরনের গ্যাস ফিল্ড এলাকার আশে পাশে পরিচালিত এই প্রকল্পটি উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং সমাজের উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছে যার মাধ্যমে প্রায় ৪২ হাজার লোক উপকৃত হয়েছেন।
উক্ত অনুষ্ঠানে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘টেকসই কৃষি ব্যবসা ও উদ্যোক্তাদের ক্ষমতায়ন’ বিষয়ক’ কর্মসুচীর উদ্বোধন ঘোষনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। প্রান্তিক পর্যায়ের অনেক কৃষক বিভিন্ন চাষাবাদের মাধ্যমে স্বালম্বী হয়ে উঠছেন। কৃষিতে হবিগঞ্জ জেলাকে এগিয়ে নিতে শেভরন বাংলাদেশ ও আইডিই বাংলাদেশ গুরুত্বপূর্ন ভ‚মিকা পালন করছে। যা প্রশংসার দাবীদার। জেলা প্রশাসক আরোও বলেন- টেকসই কৃষি উন্নয়নে আগামী দিনে আরো মনোযোগি হয়ে কৃষি ব্যবসা ও ক্ষমতায়ন বৃদ্ধিতে উদ্যোক্তারা গুরুত্বপূর্ন ভ‚মিকা রাখবেন বলে আমি আশাবাদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেভরন বাংলাদেশ প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর এরিক এম ওয়াকার, উপজেলা নির্বাহী অফিসার অনুপম কুমার দাস অনুপ, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ শাহীন দেলোয়ার, উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি, শেভরন বাংলাদেশ ডিরেক্টর, করপোরেট অ্যাফেয়ার্স, মুহাম্মদ ইমরুল কবির, মিডিযয়া অ্যান্ড কমিউনিকেশনস ম্যানেজার শেখ জাহিদুর রহমান, শেভরন বাংলাদেশ; রায়ান এমঅট, অপারেশন ডিরেক্টর, এলান কয়েস চৌধুরী, গ্যাস প্লান্ট সুপারিনটেন্ডেন্ট, শেভরন বাংলাদেশ; খন্দকার তুষারুজ্জামান, ম্যানেজার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, সিনিয়র কো অডিনেটর বিবিয়ানা গ্যাস ফিল্ড মুরাদ আহমেদ, সিনিয়র ইনভেস্ট উপদেষ্টা মোঃ আলী আশরাফ চৌধুরী, এস.এল উপদেষ্টা ড. জাহাঙ্গীর কবির খান, কমিউনিকেশন বিশেষজ্ঞ আনতারা তারান্নুম (অনন্ত) সোসালইনভেন্টমেন্ট, শেভরন বাংলাদেশ সহ শেভরন বাংলাদেশের আরও গুরুত্বপূর্ণ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সামীর কারকি, কান্ট্রি ডিরেকটর, আইডিই বাংলাদেশ/এই অনুষ্ঠানটি সঞ্চালন করেন হেড অবস্ট্রাটেজিক পার্টনারশীপ মোঃ আফজাল হোসনে ভূঁইয়া এবং অনষ্ঠিানটির সার্বিক আয়োজন করেন আইডিই বাংলাদেশের উদ্যোক্তা প্রকল্পের কর্মকর্তাবৃন্দ। স্বাগত বক্তব্য দেন আইডিই বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার-উদ্যোক্তা প্রকল্প মোঃ হান্নান আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, নোমান হোসেন, মোঃ ছালিক মিয়া, প্রেসক্লাবের সহ-সভাপতি এম.এ মুহিত, সাংবাদিক ছনি আহমেদ চৌধুরী প্রমুখ। এছাড়াও ছিলেন আইডিই প্রতিনিধিগণ, উন্নতজাতের সবজি বীজ সরবরাহকারী প্রতিষ্ঠিত কোম্পানী, জৈববালা ইনাশক কোম্পানী প্রতিনিধিগণ এবং প্রিন্ট-ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিগণ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৪১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
১৮০ বার পড়া হয়েছে