ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

হবিগঞ্জে চা শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ধানক্ষেত থেকে অজিৎ সাঁওতাল (৪৫) নামে এক চা শ্রমিকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় চুনারুঘাট থানা পুলিশ উপজেলার দেউন্দি চা বাগানের ফুলছড়ি টিলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহত অজিৎ সাঁওতাল দেউন্দি চা বাগানের বাসিন্দা মৃত দূর্জ ধন সাঁওতালের ছেলে।

স্থানীয়রা জানান, অজিৎ সাঁওতালের মেয়ে অঙ্কিতা সাঁওতাল (১৮) ঢাকায় কোনো এক বাসায় ঝিয়ের কাজ করেন। তিনি দুর্গাপূজা উপলক্ষে গত শনিবার (১২ অক্টোবর) সকালে বাড়িতে আসেন। বিকেলে বাজার করার জন্য তার বাবাকে কিছু টাকা দেন। অজিৎ টাকা নিয়ে দেউন্দি বাগানের বাজারের উদ্দেশ্যে গিয়ে আর ফিরে আসেননি। পরে রোববার সন্ধ্যায় স্থানীয় লোকজন ফুলছড়ি টিলায় তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন মরদেহ দেখতে পেয়ে চুনারুঘাট থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

চুনারুঘাট থানার ওসি মো. কবির হোসেন বলেন, অজিৎ সাঁওতালের মাথা ও দেহ ধানক্ষেতের পাশাপাশি স্থান থেকে উদ্ধার করে আনা হয়েছে। তার পরিবারের সদস্যরা হত্যা মামলা দায়েরের জন্য থানায় এসেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৩৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
১৬৬ বার পড়া হয়েছে