ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

হবিগঞ্জে দিনদুপুরে কৃষককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে সাহাব উদ্দিন (৩৭) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। রোববার দুপুরে জেলার বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহাব উদ্দিন ওই গ্রামের আলিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, মন্দরী গ্রামের পার্শ্ববর্তী একটি বিল নিয়ে আলিম উদ্দিনের সঙ্গে একই গ্রামের শুকুর আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে দুপুরে গ্রামের পূর্ব পাড়া এলাকায় আলিম উদ্দিনের ছেলে সাহাব উদ্দিনকে একা পেয়ে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার ওসি কবির হোসেন জানান, দু’পক্ষের মধ্যে পূর্ব বিরোধ ছিল। এ ঘটনার জের ধরে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে একজনের মৃত্যু হয়। পুলিশ অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৪৫:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
২০৬ বার পড়া হয়েছে