ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

হবিগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের বানিয়াচংয়ে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সেলিম মিয়া (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। তিনি বানিয়াচংয়ের নন্দীপাড়া বাদাওরি মহল্লার জালাল মিয়ার পুত্র।

আজ শুক্রবার সকালে বানিয়াচংয়ের পার্শ্ববর্তী শুটকি নদীতে মাছ ধরতে গিয়ে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, সকালে সেলিম মিয়াসহ কয়েকজন মিলে শুটকি নদীতে মাছ ধরতে যায়। এসময় হালকা ঝড়ো হওয়ার সাথে বজ্রপাত শুরু হলে সে বজ্রাঘাতে আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যায়।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। রিলিফ বরাদ্দ আসলেই সেলিম মিয়ার পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫১:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
১৭২ বার পড়া হয়েছে