ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে

এবার আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হলেন সাকিব

স্পোর্টস ডেস্ক

আবারও বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। একইসঙ্গে নিষেধাজ্ঞার খড়গও নেমে এসেছে সাকিবের ওপর। এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না সাকিব।

চ্যাম্পিয়নস ট্রফি খেলে ৫০ ওভারের ক্রিকেটকে বিদায় নেওয়ার ইচ্ছা সাকিব আগেই জানিয়েছিলেন। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইসিসির এই টুর্নামেন্টটি। এ জন্য ১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির ১৫ জনের দল আইসিসিতে পাঠাতে হবে বিসিবিকে। তবে চ্যাম্পিয়নস ট্রফির সে দলে সাকিব আল হাসানের না থাকাটা এখন একরকম চূড়ান্ত। কারণ শুধু ব্যাটার হিসেবে সাকিবকে দলে জায়গা দেওয়া একটু কঠিনই।

ক্রিকেটের পাশাপাশি সাকিব রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। সর্বশেষ জাতীয় নির্বাচনে তিনি আওয়ামী লীগের হয়ে মাগুরা-১ আসনের প্রার্থী ছিলেন। বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। তবে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর সাকিবের বিরুদ্ধে দেশে হত্যা মামলা হয়েছে। সাকিবের ইচ্ছা ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে এ সংস্করণ থেকে বিদায় নেওয়ার। তবে নিরাপত্তা ঝুঁকির কারণে তার দেশে আসা হয়নি। আওয়ামী লীগ সরকারের পতনের পর আর দেশেই ফিরতে পারেননি তিনি।

ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়ে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। পরে সেখানে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন। সেই পরীক্ষায় ব্যর্থ হলে নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। পরে চেন্নাইয়ে এক দফা পরীক্ষা দিলেও পাস করতে পারেননি। একই জায়গায় আরও একবার অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন। এবার তাতেও ব্যর্থ হলেন।

এর আগে, সাকিবের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সাকিবকে দলে নেওয়ার বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন জানিয়ে তিনি বলেছিলেন, ‘সাকিব এখনও অবসর নেয়নি। সাকিব যদি অবসর নিয়ে নিত, তাহলে বলতাম ও আর নেই। নির্বাচকরা আমাদের কাছে দল গঠনের আগে পলিসি জানতে চান। সাকিবকে নিয়ে আরেকবার চেষ্টা করব চ্যাম্পিয়নস ট্রফির আগে। এটা নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
১৪০ বার পড়া হয়েছে