ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন Logo খোয়াই নদীর বাঁধ ভেঙে নিঃস্ব হওয়ার শঙ্কায় হাজারো কৃষক Logo এক মুঠো ধানও ঘরে তুলতে পারব না ২ হাজার ৭১০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে Logo শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন প্রভাষক কামরুল হাসান রিপন Logo হবিগঞ্জে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা Logo আজমিরীগঞ্জে শ্রমিক ও মেশিনের অভাবে মাঠেই নষ্ট হওয়ার শঙ্কায় বোরো ধান Logo স্বাধীনতার ৫৫ বছর পরও অবহেলিত মাধবপুরের শামসুন্নাহার Logo হবিগঞ্জ ৯ ঘণ্টা বিদ্যুৎহীন, ভোগান্তি চরমে Logo হবিগঞ্জে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, তিনজনকে অব্যাহতি

নবীগঞ্জে ৯২ টি পূজার মন্ডপে শান্তি পূর্ণ ভাবে পূজা চলছে

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি:

হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপুজা শান্তি পূর্ণ ভাবে চলছে। গতকাল বুধবার (৯ অক্টোবর) ষষ্টীবিহিত পুজার মাধ্যমে শুরু হয় ৫ দিনব্যাপী বাঙ্গালী হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপুজা।

বছর ঘুরে আবারো নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে ৯২ টি পূজার মন্ডপে চলছে পূজা।

আনন্দময়ীর আগমনে ধনী-গরিব আবালবৃদ্ধ সকল পুজারী ও ভক্তবৃন্দের মাঝে যেন আনন্দের কমতি নেই কোন অংশেই। তবে, দেশের চলমান পরিস্থিতি ও বিভিন্ন স্থানে পূজাকে কেন্দ্র করে বিক্ষিপ্ত ঘটনার কারনে কিছুটা আতংক বিরাজ করছে। বাঙ্গালী হিন্দুদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপুজার আগমনী সুর শুভ মহালয়ার মাধ্যমে ইতিমধ্যে সকলের মাঝে বিরাজ করছে।

সূত্রে জানাযায়, এ বছর দেবী দোলায় আগমন করবেন ফল মড়ক দোলায়াং মরকং ভবেৎ ও ঘোটকে গমন করবেন। সমাজের সকল আসুরিক শক্তির বিনাশ সাধন করে সর্বত্র শান্তি স্থাপনের মুলমন্ত্রই হলো শারদীয় দুর্গাপুজার মুল উদ্দেশ্য।

সারা দেশের ন্যায় এ বছর নবীগঞ্জ ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে ৯২টি মন্ডপে সাড়ম্বরে পূজা অনুষ্টিত হচ্ছে।

প্রত্যেক পূজা মন্ডপের নিরাপত্তা রক্ষায় এ বছর সরকারী সিদ্ধান্ত অনুযায়ী পুলিশ ও আনসার বাহিনীর লোকের পাশাপাশি সেচ্ছাসেবকরাও প্রতিটি পুজামন্ডপে দায়িত্ব পালন করছে। এমনকি সেনাবাহিনীর সদস্যরাও বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করছেন৷

এছাড়া উপজেলায় ৯২টি পুজামন্ডপের জন্য নবীগঞ্জ থানা পুলিশের ১৩টি মোবাইল টীম ও স্টাইকিং ফোর্সসহ সার্বক্ষনিক নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করছেন।

প্রতিটি পুজামন্ডপে পঞ্চমীর বোধনের মাধ্যমে অসুর শক্তি বিনাশীনি দেবী দুর্গা এ মর্ত্যধামে আবাহন করবেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ উপজেলা কমিটির সহ সভাপতি রঙ্গ লাল রায় বলেন, আসন্ন শারদীয় দুর্গাপুজা সুন্দর ও সুষ্টভাবে সম্পাদনের জন্য আমাদের সেচ্ছাসেবক ও পুলিশ প্রশাসনসহ সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা কামনা করছি।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার নবাগত ওসি কামাল হোসেন বলেন, শারদীয় দুর্গাপুজা সুন্দরভাবে পালনের জন্য সরকারের নির্দেশনা মোতাবেক থানা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

প্রতিটি পূজামন্ডপে পুলিশ ও আনসার দায়িত্ব পালন করছে। এছাড়া প্রতিটি ইউনিয়নের একটি করে পুলিশের ষ্টাইকিং ফোর্স মোবাইল টীম সার্বিক নিরাপত্তার জন্য কাজ করছে।

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অসুপ বলেন, শারদীয় দুর্গাপুজা সুন্দর ও সুষ্টভাবে পালনের জন্য গত রবিবার বিশেষ আইনশৃঙ্গলা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার ষষ্ঠীপুজার মধ্য দিয়ে নবীগঞ্জের সকল পুজা মন্ডগুলোতে ৫ দিন ব্যাপী শারদীয় দূর্গাপুজা শুরু হয়ে (১৩ অক্টোবর) রবিবার মহা দশমীবিহিত পুজার মাধ্যমে দেবী বিসর্জনের মধ্য দিয়ে পুজা সম্পন্ন হবে।

হিন্দু ধর্মবলম্বীদের সর্ববৃহৎ এ পূজাকে কেন্দ্র করে

সারাদেশের ন্যায় নবীগঞ্জের সকল পুজারী ও ভক্তবৃন্দের মধ্যে সর্বত্র যেন উৎসবের আমেজ বিরাজ করলেও দেশের চলমান পরিস্থিতি ও পূজাকে কেন্দ্র করে কিছু ঘটনায় অনেকের মাঝে আতংকের কারনে উৎসবের আমেজ অনেকটা কমে গেছে বলে জানিয়েছেন পুজারীবৃন্দ।

তবে, পুজারীদের বিশ্বাস অসুর বিনাশিনী দেবী দুর্গাপুজার মাধ্যমে সমাজের সকল অনাচার দূর হয়ে আবার স্বাভাবিক ভাবে পরিস্থিতি ফিরে আসবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
১৫২ বার পড়া হয়েছে