ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক Logo হবিগঞ্জে টানা বর্ষণে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি Logo বানিয়াচংয়ে ২২০০ বিঘা জমির ধান পানির নিচে Logo হবিগঞ্জে খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে পরে নারীর মৃত্যু Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রধান সড়কের বেহালদশা Logo হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু Logo তেলিয়াপাড়া দিবসে হবিগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ অনুষ্ঠিত‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন’ Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে বাড়ছে মোবাইল চুরির ঘটনা Logo ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক Logo শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতির ৫০তম জন্মদিন উদযাপন, কেক কাটা ও দোয়া মাহফিল

মৌলভীবাজারে ডাকাতি মামলার আসামী ও গাঁজা-ইয়াবাসহ আটক-৪

অলি আহমদ মাহিন, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের পৃথক অভিযানে ডাকাতি মামলার আসামী ও গাঁজা- ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাতে আলাদা অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা ও রাজনগর থেকে তাদের আটক করা হয়।

জেলা পুলিশ এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার সাতগাঁও চা-বাগানে ডাকাতির ঘটনায় জড়িত এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ডাকাতের নাম হাবিবুর রহমান হাবিব (৩৪)। সে শ্রীমঙ্গল উপজেলার গুলগাও গ্রামের তকলিছ মিয়ার ছেলে।

পুলিশ সুত্র আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম রাত আড়াইটায় আশীদ্রোন ইউনিয়নের জামসী গ্রামের তার আত্নীয়র বাড়িতে আত্নগোপনে থাকা অবস্হায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গেল বছরের ২২ নভেম্বর উপজেলার সাতগাঁও চা-বাগানের সহকারি ব্যবস্থাপকের বাংলোতে ডাকাতি সংঘটিত হয়েছিল। আটককৃত হাবিব এ ডাকাতির ঘটনায় জড়িত ও মুল পরিকল্পনাকারী ছিল।

ওই ঘটনায় গত বছরের ২৪ নভেম্বর এই ঘটনায় লুণ্ঠিত মালামালসহ ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

এদিকে শ্রীমঙ্গল থানা পুলিশের আরেকটি অভিযানে ৭০০ গ্রাম গাঁজা ও ৪৫ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার মধ্যরাতে এসআই মিয়া নাসির উদ্দিন আহম্মদ নেতৃত্বে থানার ২ নং ভুনবীর ইউপির অন্তর্গত লইয়ারকুল (গোপালপুর) গ্রামের আটককৃত মোঃ হারিছ মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে ৭০০ শত গ্রাম গাঁজা ও মাদক বিক্রির সর্বমোট ২১ হাজার ৭৩০ টাকাসহ তাকে আটক করেন। সে উপজেলার ভুনবীর ইউনিয়নের লইয়ারকুল (গোপালপুর) গ্রামের মৃত মজিদ মিয়ার ছেলে।

এদিকে জেলার রাজনগর থানা পুলিশের অভিযানে ৪৩০ পিস ইয়াবাসহ গেদন মিয়া (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার মধ্যরাতে এসআই শওকত মাসুদ ভুইয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাজনগর থানাধীন ধুলিজুড়া গ্রামের আটককৃত গেদন মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গেদন উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ধুলিজুড়া গ্রামের মৃত শাইস্তা মিয়ার ছেলে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
১৬৩ বার পড়া হয়েছে