ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপির ভূমিধ্বস বিজয়ে জিকে গউছের অভিনন্দন ও কৃতজ্ঞতা Logo হবিগঞ্জে জামানত হারাচ্ছেন ১৬ প্রার্থী Logo হবিগঞ্জের ৪ টি আসনেই বিএনপি প্রার্থীর জয় Logo ‘নির্বাচন এলে প্রার্থীরা দিদি-মাসি বলে ভোট চায়, ভোটের পর পাওয়া যায় না’ Logo ‘হ্যাঁ’ ভোট রাজনীতির চিত্র পাল্টাবে: জামায়াতের আমির Logo ‘ভোটে আমাদের নয়, আমাদের ভোটে নির্বাচিতদের জীবনে পরিবর্তন আসে Logo ভোটের সমীকরণ: হবিগঞ্জ-১ বিএনপির দলীয় প্রার্থী রেজার ‘গলার কাঁটা’ বিদ্রোহী সুজাত Logo হবিগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে বিজিবির কঠোর নিরাপত্তা Logo ৮৪ বছর ধরে পড়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ Logo শায়েস্তাগঞ্জ থেকে ৯২টি সিসার পিলেটসহ ৩টি এয়ারগান উদ্ধার

হবিগঞ্জ ট্রাকভর্তি ধানের তুষের নিচ থেকে ভারতীয় কসমেটিকস ও গাঁজা জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে ট্রাকভর্তি ধানের তুষের নিচ থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্সসহ গাঁজা জব্দ করেছে। যার সিজার মূল্য প্রায় ৬২ লাখ টাকা।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল সীমান্ত হতে ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় মহাসড়কে কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে।

পরবর্তীত ১টি ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে থামানো হয়। ট্রাকটি তল্লাশী করে ধানের তুষ ভর্তি বস্তার নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় পরিবহনকালে ভারতীয় বিপুল পরিমাণ কসমেটিকস পাওয়া যায়। তাৎক্ষনিকভাবে ভারতীয় অবৈধ কসমেটিকসগুলো জব্দ করা হয়।

এছাড়াও জেলার চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপির বিশেষ টহলদল সীমান্ত হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাসপাড়া রাবার নামক স্থান হতে তল্লাশী পরিচালনা করে ঝোপঝাড়ের মধ্যে লুকানো অবস্থায় মালিকবিহীন ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত ভারতীয় মাদক ও চোরাইপণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
১৯ বার পড়া হয়েছে