ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে চালক নিহত Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে

নিখোঁজের ৩দিন পর নদীর পাড়ে মিলল মাদরাসাছাত্রের লাশ

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের তিন দিন পর খোয়াই নদীর পাড়ের ঢালু স্থান থেকে রাজি বিন মাহবুব (৯) নামে এক মাদরাসা ছাত্রের চোখ উপড়ে ফেলা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, তাকে হত্যা করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় সদর মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। রাজি হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। সে শায়েস্তানগর দারুন্নাজাত হিফজুল কোরআন মাদরাসার ছাত্র।
পরিবারের সদস্যরা জানান, ৬ জানুয়ারি বিকেল সাড়ে ৫টা পর্যন্ত রাজি সহপাঠীদের সঙ্গে ঈদগাহ মাঠে খেলাধুলা করছিল। এরপর সে আর বাড়ি ফেরেনি। এ ঘটনায় সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
খোঁজাখুঁজির একপর্যায়ে শুক্রবার দুপুর আড়াইটার দিকে বাড়ির অদূরে খোয়াই নদীর পাড়ের ঢালুতে তার লাশ দেখতে পান স্থানীয়রা। তারা দেখেন, রাজির বাম চোখটি উপড়ে ফেলা হয়েছে। খবর পেয়ে থানার এসআই প্রদীপ রায় সরকারসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
এসআই প্রদীপ সরকার জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকান্ড বলেই ধারণা করা হচ্ছে। পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ঘটনার তদন্ত শুরু করেছে

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
১০৭ বার পড়া হয়েছে