ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩২ পদের বিপরীতে আছেন মাত্র ১২ চিকিৎসক, Logo হবিগঞ্জে চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ Logo ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও র‌্যালি অনুষ্ঠিত Logo সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ গাজিউর রহমানের দাফন সম্পন্ন Logo নাব্য সংকটে সুতাং নদী এখন মরা খাল শিল্পবর্জ্যের দূষণে বিষাক্ত পানি Logo সৌদি আরবে প্রাইভেট কারের চাপায় শায়েস্তাগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম Logo ‘অভাব তো বয়স বোঝে না, পেট তো খাবার চায়’ Logo আজমিরীগঞ্জে ২১ ঘণ্টা পর নদীতে ভাসল নিখোঁজ গৃহবধূর মরদেহ Logo শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের দুর্ভোগ Logo ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— পুলিশ কর্মকর্তাদেরকে হবিগঞ্জের মাধবপুরে ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি

তাইজুলের ঘূর্ণিতে ২২৭ রানে অলআউট জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক

গতকাল প্রথম দিনের দুই সেশনে দাপট দেখালেও শেষ সেশনে ব্যাটিং ধসে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। ২ উইকেটেই ১৭৭ রান থেকে জিম্বাবুয়ে দিনশেষ করে ৯ উইকেটে ২২৭ রানে।

আজ (২৯ এপ্রিল) ২২৭ রানে ৯ উইকেট নিয়ে দ্বিতীয় দিনের শুরু করেছিল জিম্বাবুয়ে তবে শুরুতেই হলো শেষ। চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তাইজুল ইসলাম আগের দিনই ৫ উইকেট নিয়ে তাদের এলোমেলো করে দিয়েছিলেন। দ্বিতীয় দিনে তুলে নিলেন নিজের ৬ষ্ঠ উইকেটও।

দ্বিতীয় দিনের প্রথম বলে সুইং পেয়েছেন ক্রিজ থেকে। সঙ্গে ছিল খানিক বাউন্স। বাইরের দিকে চলে যাওয়া বলটায় খোঁচা দিতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ব্লেসিং মুজারাবানি। আম্পায়ার অবশ্য আবেদন ফিরিয়েই দিয়েছিলেন। রিভিউ নিয়ে শেষ পর্যন্ত সফল হয়েছে বাংলাদেশ।

তাইজুল অবশ্য গতকাল শেষ বিকেল থেকেই বাংলাদেশের হাতে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেয়ার কাজটা করেছিলেন দারুণভাবে। ৮১তম ওভারে পরপর দুই বলে পেয়েছিলেন দুই উইকেট। রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যাওয়া নিক ওয়েলচকেও সুবিধা করতে দেননি। দিনের শুরুতেই দারুণ শুরুর পর জিম্বাবুয়ে ব্যাকফুটে চলে যায় তাইজুলের ওই ফাইফারের সুবাদে।

প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে ভাল শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার বেনেট এবং বেন কারেন। বেনেট ছিলেন বাংলাদেশের হয়ে অভিষেক হওয়া তানজিম সাকিবের প্রথম টেস্ট উইকেট। আর বেন কারেনকে ফেরান তাইজুল। এরপরেই নিক ওয়েলচ আর শন উইলিয়ামসের একটা রেকর্ডগড়া জুটিতে খানিক ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ।

সেখান থেকে ৪ বলের ব্যবধানে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান নাইম ইসলাম। এরপরে জিম্বাবুয়ে উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে। তাইজুলের ৬ উইকেটের পাশাপাশি নাইমের ৩ উইকেটে জিম্বাবুয়েকে তাই নাগালের মাঝেই রেখেছে বাংলাদেশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
২৭২ বার পড়া হয়েছে