ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

সিলেট বোর্ডের স্থগিত পরীক্ষার নতুন সূচি ঘোষণা

সিলেট প্রতিনিধি

বন্যা পরিস্থিতির কারণে স্থগিতকৃত এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন সূচি ঘোষণা করেছে সিলেট শিক্ষাবোর্ড। আগামী ১৩ জুলাই থেকে স্থগিত চারটি বিষয়ের পরীক্ষা শুরু হবে।

রোববার (৩০ জুন) বিকেলে সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুন চন্দ্র পাল এ তথ্য নিশ্চিত করেছেন।পূর্বের রুটিন অনুযায়ী আজ রোববার (৩০ জুন) থেকে দেশের অন্যান্য সাধারণ বোর্ডগুলোর মতো সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

কিন্তু বন্যা পরিস্থিতির কারণে গত ২০ জুন সিলেট বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে ৯ জুলাই থেকে রুটিন অনুযায়ী পরীক্ষা যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল, সেগুলো যথারীতি হবে বলে জানানো হয়েছিল।

রোববার (৩০ জুন) স্থগিতকৃত চারটি বিষয়ের পরীক্ষার নতুন সূচি ঘোষণা করেছে সিলেট শিক্ষোবোর্ড। বোর্ডের ওয়েবসাইটেও স্থগিতকৃত চারটি বিষয়ের নতুন রুটিন প্রকাশ করা হয়েছে।

নতুন ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ১৩ আগস্ট বাংলা ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৮ আগস্ট বাংলা ২য় পত্র, ২০ আগস্ট ইংরেজি ১ম পত্র ও ২২ আগস্ট ইংরেজি ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পূর্বের সময়ানুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও সকল বিষয়ের পরীক্ষা ২৫ আগস্ট থেকে শুরু হয়ে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুন চন্দ্র পাল বলেন, স্থগিত করা চারটি বিষয়ের নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। ১৩ জুলাই থেকে এই চারটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, পূর্বের সিদ্ধান্ত মোতাবেক ৯ জুলাই থেকে রুটিন মোতাবেক পরীক্ষা শুরু হবে। সে লক্ষ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০২:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
১৯০ বার পড়া হয়েছে